বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ৪

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ৬ ডিসেম্বর, ১২:২০ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর, বাংলাদেশ
0 0
A A
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ৪
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক সন্ত্রাসী হামলায় চারজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উখিয়া উপজেলার ৪ নম্বর, ১৫ নম্বর ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত চারজন হলেন, মো. জোবায়ের (১৬),  আনোয়ার সাদেক (১৭), আবুল কাশেম ও ইমাম হোসেন।

পুলিশ বলছে, আধিপত্য বিস্তারের জের ধরে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্যরা এ হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডের শিকার চারজন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর সদস্য।

উখিয়া থানার ওসি মো.শামীম হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আরসার ১৫-২০ জন সন্ত্রাসী ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সেখানকার অপর রোহিঙ্গা গ্রুপ আরএসওর সদস্যদের ওপর হামলা চালায়। এ সসময় চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।আহতদের ক্যাম্পে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মো. জোবায়ের (১৬) এবং হাসপাতালে নেওয়ার পর আনোয়ার সাদেক (১৭) নিহত হন।

মো. জোবায়ের ১৫ নম্বর ক্যাম্পের জি ৩ ব্লকের মোহাম্মদ আলী ও আনোয়ার সাদেক একই ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে। এ সময় আহত দুই রোহিঙ্গাকে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শামীম হোসেন আরও জানান, রাত ৯টার দিকে আরসার একদল সন্ত্রাসী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে গিয়ে আবুল কাশেম নামে এক রোহিঙ্গাকে তার বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে হত্যা করে। আবুল কাশেম ওই ক্যাম্পের আবুল বশরের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে আরসার বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বলে সাধারণ রোহিঙ্গারা জানায়। ধারণা করা হচ্ছে এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।ওসি বলেন, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরও আগে, বিকেল ৪টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে একদল দুষ্কৃতকারী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহও কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ চার হত্যাকাণ্ডের দুই দিন আগে বান্দরবানের একটি আদালতে আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি ও তার ৪৯ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ShareTweet
Previous Post

সাইবেরিয়ায় তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস

Next Post

কোটির বেশি টাকা আত্মসাৎ,দিশেহারা কুমিল্লার ৭ যুবক

Related Posts

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর
বাংলাদেশ

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক
বাংলাদেশ

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং
বাংলাদেশ

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
নির্বাচিত খবর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

Next Post
কোটির বেশি টাকা আত্মসাৎ,দিশেহারা কুমিল্লার ৭ যুবক

কোটির বেশি টাকা আত্মসাৎ,দিশেহারা কুমিল্লার ৭ যুবক

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist