বুধবার, ১৭ জুন, ২০২৬
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রোহিঙ্গা সমস্যা: চীনা ফাঁদ থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ৪ ফেব্রুয়ারি, ৭:০৫ অপরাহ্ণ
বিভাগ - মতামত
0 0
A A
রোহিঙ্গা সমস্যা: চীনা ফাঁদ থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

সামরিক জান্তা শাসিত মিয়ানমার থেকে খবর আসে কম। যা পাওয়া যায় তার সত্যতা নিয়েও অনেক প্রশ্ন থাকে। তবে সাম্প্রতিককালে জান্তার বাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত তথা যুদ্ধের খবর বড় আকারেই আসছে। বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম শিরোনাম করছে যে, রাখাইন রাজ্যে আরাকার আর্মির বিজয়, পালাচ্ছে জান্তা।

বেশ দ্রুতই বদলে যাচ্ছে মিয়ানমারের পরিস্থিতি। একের পর এক এলাকার দখল হারাচ্ছে সামরিক বাহিনী। বিজয় ঘোষণা করছে বিদ্রোহী গ্রুপগুলো। এই গ্রুপগুলোর অন্যতম শক্তিশালী হল আরাকান আর্মি। আরাকান আর্মি রাখাইন অঞ্চলের স্বাধিকারের জন্য লড়ছে। তবে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বান্দরবানসংলগ্ন মিয়ানমারের চিনসহ আরও কিছু প্রদেশে। রাখাইনের পরিস্থিতি খুব নাজুক চেহারা পেয়েছে বলে বাংলাদেশে অবস্থানরত ক্যাম্পবাসী রোহিঙ্গারা জানাচ্ছেন। সেখানে লড়াইয়ের মধ্যে রোহিঙ্গাদের বসতিতে নিয়মিত অগ্নিসংযোগও করা হচ্ছে বলে খবর আসছে।

মিয়ানমারের অভ্যন্তরের এই পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের জন্য। সীমান্ত এলাকায় নিয়মিতভাবে সেখানে এসে পড়ছে মর্টার শেল ও গুলি। বাংলাদেশ তাই সীমান্তে স্থলপথ ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে। কারণ রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যে। সাত দশক ধরে মিয়ানমারের ভিতরে সংঘাত চললেও এবারের সংঘাত থামাতে বেগ পেতে হচ্ছে জান্তা সরকারকে।

মিয়ানমারের অব্যন্তরীণ এই যুদ্ধ কি আবারও রোহিঙ্গা ঢল নামাবে বাংলাদেশের দিকে? এই প্রশ্নটিই বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের নাগরিক সমাজে ও জনপরিসরে। রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহত হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। দু’পক্ষের গোলাগুলি ও গোলাবর্ষণে রোহিঙ্গাদের বসতিও পুড়ছে। এতে করে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ছন্দপতন ঘটার পাশাপাশি নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছে শরণার্থী কমিশনার কার্যালয়সহ নানা মহল।

২০১৭ সালে সামরিক জান্তা অত্যাচার করে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছিল। তবে এখনও সেখানে পাঁচ বা ছয় লাখের মতো রোহিঙ্গা রয়ে গেছে। এখনকার যুদ্ধ পরিস্থিতিতে অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন বলে আশংকা করছে সব মহল। ২০১৭ সালের মতো ঢল না নামলেও নতুন করে রোহিঙ্গা আসতে পারে। বাংলাদেশ সরকারের দিক থেকে বলা হচ্ছে উদ্ভূত পরস্থিতিতে রোহিঙ্গাদের আগমন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কতটা পারবে বিজিবি আমরা জানিনা। তবে এরকম একটা সতর্কতা দরকার ছিল ২০১৭ সালে। কীসের আশায় তখন সীমান্ত বন্যার পানির মতো খুলে দেয়া হয়েছিল সেটা সরকারই কেবল জানে। ২০১৭ সালের ২৫ আগস্ট হাজার হাজার রোহিঙ্গা হঠাৎ করে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং সেটি শেষ পর্যন্ত লাখ লাখে পরিণত হয়। নারী, পুরুষ এবং শিশুরা সঙ্গে করে নিয়ে আসে অবর্ণনীয় অত্যাচারের কাহিনি। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩৪ টি ক্যাম্পে ১১ লাখ ১৮ হাজারের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় যেটি গত ৭ বছরে বেড়েছে আরো প্রায় ২ লাখের মতো।

নতুন করে শুরু হওয়া যুদ্ধটি কোন দিকে যাচ্ছে তার ওপর নির্ভর করবে রোহিঙ্গাদের পরিস্থিতি কি হবে। তবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও কঠিন হয়ে গেল বলে মনে হচ্ছে। মাঝে চীনের সহযোগিতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাব হয়েছিলো, কিন্তু সেটি খুব একটা কাজে আসেনি। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে এক বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এটি বলার চেষ্টা করেছেন যে যদি রাখাইনে অস্ত্র বিরতি হয় তাহলে হয়তো রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটি সুগম হবে। কিন্তু চীন আসলে কতোটা আন্তরিকভাবে সমস্যার সমাধান চায় এবং চীনের সমর্থন যেহেতু মিয়ানমারের দিকে তাই চীনের চাওয়া নিয়ে একরকম সন্দেহ থাকছেই।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধীদের আখড়া হয়ে ইঠেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বে খুন-খারাপি একদম নিয়মিত ঘটনা। সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর অত্যন্ত বেগ পেতে হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া যতো দেরি হচ্ছে, অপরাধ ততো বাড়ছে। এসব নিয়ে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে। মানবিকতা দেখিয়ে আশ্রয় দেওয়া হয়েছিলো রোহিঙ্গাদের এখন তারাই মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নতুন করে যদি আবারও রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।

রোহিঙ্গারা যেকোনো সময় বাংলাদেশের জন্য যেকোনো রকমের সমস্যা তৈরি করতে পারে। শুধু চীনরে মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন হবে বলে মনে হচ্ছে না। চীন এ সমস্যাকে দেখতে চায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সমস্যা হিসেবে। অথচ এটি পরিষ্কারভাবে একটি আন্তর্জাতিক সমস্যা। এই চীনা ফাঁদ থেকে বাংলাদেশ বের হতে না পারলে প্রত্যাবাসন কোনোদিন হবে না। চীন মিয়ানমারের জান্তার সবচেয়ে বড় সমর্থক। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কোনো অবস্থান নেয়নি। রোহিঙ্গাদের রাখতে বাংলাদেশকে কোনো অর্থনৈতিক সহযোগিতাও সেভাবে করেনি যেটা আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো করছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ শক্ত অবস্থান নিবে যে আর কাউকে ঢুকতে দেয়া হবে না। এবং একই সাথে ভাববে যে, চীনের তৈরি প্রত্যাবাসন কাঠামো থেকে বেরিয়ে আসবে, এটাই এখন বড় প্রত্যাশা ।

লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা , প্রধান সম্পাদক, গ্লোবাল টিভি।

সূত্র- জাগো নিউজ

এ এস/

ShareTweet
Previous Post

এবার মরুর বুকে ছুটবে অবিশ্বাস্য গতীর বিলাসবহুল ট্রেন

Next Post

ইতালিতে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

Related Posts

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম
দেশজুড়ে

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম

নেতা নির্বাচনে যেসব গুণ দেখতে বলেছেন নবীজি
ধর্ম

নেতা নির্বাচনে যেসব গুণ দেখতে বলেছেন নবীজি

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভূমিকা
মতামত

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভূমিকা

ট্রাম্পের অভিবাসন নীতিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?
মতামত

ট্রাম্পের অভিবাসন নীতিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?

জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি
মতামত

জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি

নতুন বছরে শিক্ষা ভাবনা
মতামত

নতুন বছরে শিক্ষা ভাবনা

Next Post
ইতালিতে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

ইতালিতে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ-ভাঙচুর

bdnews bangla

প্রথম গোলট করার পর কাঁদলেন মেসি, হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

bdnews bangla

মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

bdnews bangla

মেসি যাদুতে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

‘স্বৈরতন্ত্র ও ম্যাচ ফিক্সিং’, ‘হ্যান্ড অব গড’, ‘পেনাল্টি’: বিশ্বকাপে আর্জেন্টিনার তিন শিরোপা

‘স্বৈরতন্ত্র ও ম্যাচ ফিক্সিং’, ‘হ্যান্ড অব গড’, ‘পেনাল্টি’: বিশ্বকাপে আর্জেন্টিনার তিন শিরোপা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist