রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে প্রথম ককটেল বিস্ফোরিত হয়। এর কিছু সময় পর বিমানবন্দর ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটে।
বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে।
এস এইচ/














Discussion about this post