শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীরগতি, বিদেশগামীদের ভিসা ঝুঁকিতে!

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ২৯ অক্টোবর, ১২:০০ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, ভিসা তথ্য
0 0
A A
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীরগতি, বিদেশগামীদের ভিসা ঝুঁকিতে!
Share on FacebookShare on Twitter

নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় দিন গুনছেন অনেক বিদেশগামী গ্রাহক। এদিকে, ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেডের (এমএসপিএল) সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বর্তমানে দরপত্রে অংশ নেয়া ১০টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ে কাজ চলছে; অগ্রাধিকার দেয়া হবে দেশীয় প্রতিষ্ঠানকে। তবে নতুন লাইসেন্স ছাপানোর দিনক্ষণ না জানালেও ব্যাকআপ কার্ডে সংকট সামাল দেয়ার চেষ্টা চলছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

দুই দফায় টেন্ডারের পর ২০২০ সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেড। ১২০ কোটি টাকার চুক্তিতে ২০২৫ সালের জুনের মধ্যে ৪০ লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির।

বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও দুই বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গত ৫ বছরে ৩৩ লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন ২৬ লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনো আটকে আছে ৭ লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে।

সেবাগ্রহীতারা জানিয়েছেন, ই-কপি পাওয়া যাচ্ছে এবং সেটি দিয়েই আপাতত চলাচল করতে হচ্ছে। তবে বিদেশে ড্রাইভিং ভিসায় যেতে হলে স্মার্টকার্ড অপরিহার্য। সেটি না পাওয়ায় ভিসা প্রক্রিয়া আটকে যাচ্ছে। এতে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা।

সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য ই-লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, এমএসপিএল নামের ভারতীয় প্রতিষ্ঠানটি মাদ্রাজ থেকে আমাদের সার্ভার কন্ট্রোল করত। কিন্তু প্রতিষ্ঠানটি সার্ভার ডাউন করে দেয়ার পর আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি। এখন আমরা একটা ভালো অবস্থানে এসেছি। বাইরের কোনো প্রতিষ্ঠানকে নতুন করে অনুমতি দেয়া হয়নি।

অন্যদিকে বিদেশগামী, অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই দেয়া হচ্ছে স্মার্ট কার্ড। ব্যাকআপ হিসেবে ১৫ লাখ কার্ড হাতে রাখা হয়েছে। বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই নিজেদের সক্ষমতায় স্মার্টকার্ড প্রিন্ট করতে পারব। কিছু কার্ড হাতে রয়েছে। এর মধ্যে যেসব আবেদন অতি জরুরি, বিশেষ করে বিদেশগামী যাত্রীদের জন্য, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হবে।’

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। তবে ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্টকার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়।

সূত্রঃ সময় টিভি 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

এনসিপির নেতৃত্বে ৯ দলের নতুন রাজনৈতিক জোট

Next Post

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

Related Posts

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা
জাতীয়

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

উদার গণতন্ত্রের কারণেই জামায়াত নয়, বিএনপিকেই বেছে নিয়েছে জনগণ: মির্জা ফখরুল
প্রধান খবর ২

উদার গণতন্ত্রের কারণেই জামায়াত নয়, বিএনপিকেই বেছে নিয়েছে জনগণ: মির্জা ফখরুল

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
আবহাওয়া

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে
জাতীয়

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ
প্রধান খবর ২

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

Next Post
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist