চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৮৭ বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ২০ জন। গত ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে তাদের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৭১ জন, মিনায় সাতজন, মদিনায় পাঁচজন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন ও জেদ্দায় একজন।
এসব হাজির বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়াও কেউ কেউ কিডনি, হিটস্ট্রোক, শ্বাসকষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্বাভাবিকভাবেও মৃত্যু হয়েছে অনেকের।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
এম এইচ/














Discussion about this post