জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। গণসংযোগ চলাকালীন উপস্থিত তিনজনকে সন্দেহ করে পুলিশ।
একপর্যায়ে তাঁদের মধ্য থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।পুলিশ জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, রবিউল ও সজিব নামে দুই যুবককে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।ওসি আরও বলেন, “আটকের পর হাসনাত আব্দুল্লাহ জানান যে তারা তারই সক্রিয় কর্মী ও সমর্থক। স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সসম্মানে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রার্ণপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ টহল ও নজরদারি জোরদার করেছে। দেবীদ্বারের এই ঘটনাটিকে পুলিশ একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই দেখছে।
এ ইউ/














Discussion about this post