সোমবার, ১৫ জুন, ২০২৬
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

১৫ বছর পরে দেশে এসেও ছেলের সঙ্গে দেখা হলো না বাবার

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ২৫ জুন, ৫:০৩ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস, বাংলাদেশ
0 0
A A
১৫ বছর পরে দেশে এসেও ছেলের সঙ্গে দেখা হলো না বাবার
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ১৫ বছর পরে দেশে ফিরেও একমাত্র ছেলের সঙ্গে দেখা হলো না বাবা কামাল হোসেনের। বাবা-ছেলের দেখা হওয়ার আগেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে ছেলে মো. নুরুদ্দিন হোসেন (১৭) মারা যায়।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুদ্দিন এবার মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা শেষে ফলপ্রার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪০ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন হোসেন। তার বাগি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে বিকেলে ভাঙ্গা গোল চত্বর দেখতে এসেছিল। এসময় অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নিহত নুরুদ্দিন বাবা-মায়ের একমাত্র সন্তান। একমাত্র ছেলে নুরুদ্দিন হোসেনের বয়স যখন দুই বছর তখন তাকে রেখে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান কামাল হোসেন। দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার (২৪ জুন) সকালে দিকে তিনি দেশে ফিরে আসেন।

তখন একমাত্র সন্তান বাড়িতে ছিল না। নুরুদ্দিন বন্ধুদের সঙ্গে তাবলিগ জামাতের ৪০ দিনের ‘চিল্লা’য় ছিল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পর কামাল হোসেন একমাত্র ছেলের মৃত্যুর খবর পান।

নিহত নুরুদ্দিনের বন্ধু মহাসিন শেখ জানায়, নুরুদ্দিন শান্ত, মেধাবী ও ধার্মিক প্রকৃতির ছিল। পরীক্ষা শেষ করে এলোমেলো না ঘুরে তার উৎসাহেই আমরা চিল্লায় বের হই। আমরা চিল্লা শেষ করে কয়েক দিন পর সবাই যার যার বাড়ি ফিরবো সেই আনন্দে ছিলাম। কিন্তু আনন্দ যে এমন করুন বেদনা হয়ে উঠবে ভাবতে পারিনি।

মহাসিন শেখ জানায়, বিকেলে ঘুরাফেরা শেষে মাগরিবের আজান হলে জামাতে অংশ নিতে দ্রুত ঈদগাহ মসজিদের দিকে রওনা হই। চার বন্ধু পেছনে, নুরুদ্দিন অনেকটা সামনে ছিল। অন্ধকারে ব্রিজের ওপর থেকে অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হয়। হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয় ওই তরুণ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

‘এত নোংরামি করার পরও ভদ্রতার লাইন ক্রস করিনি’

Related Posts

bdnews bangla
বাংলাদেশ

দুটি বোটসহ সাত বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্লোগানে আওয়ামী সমর্থকরা, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত আব্দুল্লাহ
প্রবাস রাজনীতি

স্লোগানে আওয়ামী সমর্থকরা, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

অধিনায়ক তারেমি; ‘আমরা প্রতিটি ইরানির জন্য খেলি’
প্রবাস খেলা

অধিনায়ক তারেমি; ‘আমরা প্রতিটি ইরানির জন্য খেলি’

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল
প্রবাস খেলা

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?
প্রবাস খেলা

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত
প্রধান খবর ২

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়লো কত

Next Post
‘এত নোংরামি করার পরও ভদ্রতার লাইন ক্রস করিনি’

'এত নোংরামি করার পরও ভদ্রতার লাইন ক্রস করিনি'

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

ভারতের ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

bdnews bangla

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

bdnews bangla

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

bdnews bangla

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

bdnews bangla

দুটি বোটসহ সাত বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist