মসজিদে একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পুরস্কার পেয়েছেন ৯ শিশু-কিশোর। উপহারস্বরূপ তাদেরকে তুলে দেওয়া হয় একটি করে বাইসাইকেল। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। একই সঙ্গে নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ২৯ শিশু-কিশোরকে ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর এক অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে এসব পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’ এটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কিশোর-তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন।
এস আই/














Discussion about this post