টানা সপ্তম দিনের মতো পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইরান। শুক্রবার (১৭ জুলাই) রাতভর হামলায় ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক অবকাঠামো এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্যবস্তু করে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় ব্যবহার করা হয় যুদ্ধবিমান, আকাশ ড্রোন ও যুদ্ধজাহাজ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, মার্কিন হামলায় হরমুজগান প্রদেশে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রদেশটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্থানীয় ইরানি কর্মকর্তারা। এছাড়া মার্কিন হামলায় তেহরানের দুটি সেতু এবং একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে দক্ষিণ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় দুটি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। পাশাপাশি বাহরাইন, জর্ডান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় হামলার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।
এস আই/














Discussion about this post