২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম হয়েছে। প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয়ের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলে গড়ে উঠেছে এই অনন্য রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চারটি দল একসঙ্গে শেষ চারে উঠতে পারেনি। ২০২৬ আসরেই প্রথমবারের মতো সেই বিরল কীর্তির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
সবার আগে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। তারা ফিফা র্যাঙ্কিংয়ের তিনে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারায় আরেক কোয়ার্টার ফাইনালে। তারা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে। চার নম্বরে থেকে তারা বিশ্বকাপ খেলতে নেমেছিল। আর আর্জেন্টিনা ছিল শীর্ষে।
এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মধ্যে নকআউট পর্বে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে দ্বিতীয় স্থানে থাকা স্পেন খেলেছিল তৃতীয় স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডস। ফলে চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠার সুযোগ তখনই শেষ হয়ে যায়।
২০২৬ বিশ্বকাপে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেল। ফিফার টুর্নামেন্ট-পূর্ব নির্ধারিত ‘প্রটেক্টেড ব্র্যাকেট’ও কার্যকর হয়েছে পরিকল্পনামতো। ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই ভিন্ন পথে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এতে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও আকর্ষণীয় সেমিফাইনাল লাইনআপ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
এ ইউ/














Discussion about this post