জর্ডান, বাহরাইন এবং ইরাকের এরবিলে ধারাবাহিক হামলার পর এবার কুয়েতকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপিত একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হচ্ছে।
কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয়ভাবে ইরানের ছোঁড়া এসব ড্রোন ও মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে এবং ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে এসব প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।
উল্লেখ্য, কুয়েতের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করে থাকে।
জর্ডান, বাহরাইন এবং এরবিলের পর কুয়েতে এই নতুন দফার হামলা ওই অঞ্চলে চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আলজাজিরা
এস আই/














Discussion about this post