সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাউই আল সৌদের মৃত্যুর কারণ সম্পর্কে দীর্ঘ তদন্ত শেষে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত অ্যালকোহল ও বিভিন্ন মাদকজাতীয় পদার্থ সেবনের ফলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। করনার আদালত ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু (মিসঅ্যাডভেঞ্চার) হিসেবে উল্লেখ করেছে।
২৯ বছর বয়সী এই সৌদি যুবরাজকে গত বছরের ২৫ নভেম্বর লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী কক্ষটি বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।
তদন্তে পাওয়া টক্সিকোলজি প্রতিবেদনে তার শরীরে উচ্চমাত্রার অ্যালকোহলের পাশাপাশি জিএইচবি (GHB), গাঁজা এবং উদ্বেগনাশক ওষুধের উপস্থিতি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মাদক ও অ্যালকোহলের সম্মিলিত প্রভাবে তার হৃদ্যন্ত্র বিকল হয়ে যায়। তার শরীরে অন্য কোনো গুরুতর শারীরিক রোগের প্রমাণ মেলেনি।
করনারের তদন্তে আত্মহত্যা বা অন্য কারও সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আদালত এ ঘটনাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে।
এস আই/














Discussion about this post