রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, অনিশ্চয়তায় নেতানিয়াহু

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩০ অক্টোবর, ৩:৪৪ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, অনিশ্চয়তায় নেতানিয়াহু
Share on FacebookShare on Twitter

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটির পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব-নিকাশ।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার কট্টর ডানপন্থী মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ২০২২ সালের নির্বাচনে এই জোট পেয়েছিল ৬৪টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর দুটি আরব দল পেয়েছে ১৯টি আসন, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।

চূড়ান্ত ফলাফলে সামান্য সংশোধনের সুযোগ থাকলেও তা সরকার গঠনের হিসাব বদলে দেবে বলে মনে করা হচ্ছে না। ফলাফল আগামী ৪ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়া হবে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলো ১৮ নভেম্বর পর্যন্ত ফল নিয়ে অভিযোগ বা আইনি চ্যালেঞ্জ জানাতে পারবে।

এরপর প্রেসিডেন্ট দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করে এমন একজনকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি সংসদে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা রাখেন। দলগুলোর সুপারিশ বিবেচনায় আইজেনকট প্রথমে এ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর এটিই দেশটির প্রথম জাতীয় নির্বাচন। নির্বাচনটি নেতানিয়াহুর রাজনৈতিক নেতৃত্বের ওপর এক ধরনের গণভোট হিসেবে বিবেচিত হচ্ছিল। ভোটার উপস্থিতিও ১৯৯৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন নেতানিয়াহু। আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগকে সামনে রেখে তিনি প্রচার চালান। অন্যদিকে, আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছেন।

তবে বিরোধী শিবিরের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করা। তাদের সামনে দুটি পথ রয়েছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করা, অথবা নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাওয়ার চেষ্টা করা। ইসরায়েলের অধিকাংশ ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করার বিরোধী।

ইসরায়েলের নিয়ম অনুযায়ী, সরকার গঠনের দায়িত্ব পাওয়া প্রার্থীকে এ জন্য ২৮ দিন সময় দেওয়া হয়। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। প্রথম প্রার্থী ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য প্রার্থীদেরও সুযোগ দিতে পারেন। সব প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচন আয়োজনের পথ খুলে যাবে।

এ ধরনের রাজনৈতিক অচলাবস্থা ইসরায়েলের জন্য নতুন নয়। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে সরকার গঠন নিয়ে দীর্ঘ অচলাবস্থার কারণে দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নতুন সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

 

সূত্র: নিউইয়র্ক টাইমস

এস আই/

ShareTweet
Previous Post

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

Next Post

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

Related Posts

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার
মধ্যপ্রাচ্য

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

bdnews bangla
মধ্যপ্রাচ্য

‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’ হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়ে ইরানি যুবক

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
নির্বাচিত খবর

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট
প্রধান খবর ২

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

যেভাবে পশ্চিমাদের ফাঁকি দিয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান
মধ্যপ্রাচ্য

যেভাবে পশ্চিমাদের ফাঁকি দিয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান

Next Post
ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist