শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর, ৮:৪৫ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার বিষয়ে তালেবানের অবস্থানকে সমর্থন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক। তার বক্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে নিন্দা জানিয়েছেন পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের বাবা। এ ছাড়া ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সাংবাদিক, অধিকারকর্মী ও শিক্ষাবিদরাও তার বক্তব্যের সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব তথ্য সঠিক নয়। উপযুক্ত শিক্ষক পাওয়া পর্যন্ত মেয়েদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে রাখলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তালেবান প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে জাকির নায়েক বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্থগিত রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। নিরাপদ শিক্ষার পরিবেশের অভাব এবং নারী শিক্ষকের সংকটের কারণে উচ্চতর পর্যায়ের শিক্ষা বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া আফগান নারীরা ইসলামি শিক্ষা ও শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করছেন বলেও উল্লেখ করেন তিনি।

জাকির নায়েকের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মালালা ইউসুফজাইয়ের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে পরিচিত একজন ইসলামি বক্তার কাছ থেকে তালেবানের মেয়েদের শিক্ষাবঞ্চিত রাখার নীতিকে যুক্তিসংগত হিসেবে উপস্থাপন করা হতাশাজনক। অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাকে সাময়িক স্থগিতাদেশ হিসেবে তুলে ধরা এবং নারী শিক্ষকের সংকটের কথা বলে তা সমর্থন করা গ্রহণযোগ্য নয়।

তার মতে, এ ধরনের বক্তব্য নারীদের ওপর তালেবানের পদ্ধতিগত নিপীড়নকে বৈধতা দেওয়ার শামিল। তিনি একে গুরুতর অন্যায় বলে উল্লেখ করেন।

জাকির নায়েকের বক্তব্যের সমালোচনা করেছেন নির্বাসিত আফগান সংসদ সদস্য মারিয়াম সোলাইমানখিলও। ব্যঙ্গ করে তিনি বলেন, জাকির নায়েকের যুক্তি অনুযায়ী, আফগান মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা নেই; তারা শুধু নারী শিক্ষকের অপেক্ষায় রয়েছেন। অথচ তালেবানই নারী শিক্ষকদের কাজ করার সুযোগ বন্ধ করে দিয়েছে।

ভারতীয় ইতিহাসবিদ রুচিকা শর্মাও এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তার মতে, আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না করে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিদের এমন অবস্থান নেওয়া মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উপেক্ষা করার শামিল।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানই বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যত বন্ধ রয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, একটি দেশের ইতিহাসে পাঁচ বছর খুব বেশি সময় না হলেও একটি মেয়ের জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলায় জড়িত এক হামলাকারী জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে তদন্তে উঠে আসার পর তিনি ভারত ছাড়েন। ২০১৭ সালে মালয়েশিয়ায় চলে যান তিনি।

 

সূত্র: এনডিটিভি

এস আই/

ShareTweet
Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

Next Post

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related Posts

চালক-যাত্রীদের সহায়তায় বাসেই নারীর সন্তান প্রসব
এশিয়া

চালক-যাত্রীদের সহায়তায় বাসেই নারীর সন্তান প্রসব

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ
এশিয়া

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু
এশিয়া

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ
এশিয়া

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…
এশিয়া

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…

সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা
এশিয়া

সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা

Next Post
ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist