যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে লেবানন ইস্যুতে এক উত্তপ্ত টেলিফোন আলাপ হয়েছে। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তাকে ‘পাগল’ বলে অভিহিত করেন এবং বলেন, ‘আমি না থাকলে তুমি জেলে থাকতে।’
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে দুই নেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, ‘তুমি একেবারে পাগল হয়ে গেছ। আমি তোমাকে বাঁচিয়ে রাখছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে, আর এ কারণেই সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে।’
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করেন, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আরও উত্তপ্ত করে তুলছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বিশেষভাবে বৈরুতে বড় ধরনের হামলা না চালানোর জন্য নেতানিয়াহুর ওপর চাপ দেন।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প চিৎকার করে জানতে চান, ‘তুমি আসলে কী করছ?’
তবে ফোনালাপের পর নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েল প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিতে পিছপা হবে না। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযানও চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।
এস আই/














Discussion about this post