বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধনের কার্যক্রম চলেছে। এ সময়ের মধ্যে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
তিনি বলেন, নিবন্ধনের সময়সীমা পরিবর্তন করা হলে পরবর্তী সময়ে তা জানানো হবে। নতুন করে নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।
এদিকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণবিধি ভেটিংয়ের জন্য রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান আখতার আহমেদ।
স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান হলো—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংশোধিত আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন কার্যক্রমে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন যুক্ত হওয়ায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।
এ ইউ/














Discussion about this post