বিশ্বজুড়ে থিম রোস্তোরাঁর জনপ্রিয়তা নতুন নয়। তবে এবার সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক থিম নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রোস্তোরাঁ। হলিউডে অবস্থিত ‘সিএলএএসএস সোয়ারি স্টেকহাউস’ নামের এই প্রতিষ্ঠানে শুরু হয়েছে ‘নেকেড ডাইনিং’ বা পোশাকহীন ভোজনের ব্যবস্থা।
রোস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন ও স্বাচ্ছন্দ্য বোধ করাই এই আয়োজনের মূল দর্শন। এর সঙ্গে যৌনতা বা অশ্লীলতার কোনো সম্পর্ক নেই; বরং নগ্নতাকে নান্দনিকতার এক রূপ হিসেবে উদযাপনের সুযোগ করে দেওয়াই তাদের উদ্দেশ্য।
জানা গেছে, প্রতি মাসের প্রথম সোমবারে এই বিশেষ ডিনারের ব্যবস্থা করা হয়। যেখানে প্রতি সন্ধ্যায় ১৫ থেকে ২০ জন অতিথি অংশ নেন। অতিথিদের স্বাগত জানাতে দরজায় থাকেন একজন উন্মুক্ত শরীরের কর্মী, যাতে আগতরা কোনো সংকোচ বোধ না করেন।
এরপর অতিথিদের হাতে তোয়ালে তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের সুবিধামতো পোশাক খুলতে পারেন। চাইলে অর্ধনগ্ন থাকার সুযোগও রয়েছে। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি মাথায় রেখে ভেতরের অন্য কর্মীরা পোশাক পরেই খাবার পরিবেশন করেন। বাইরের কৌতুহলী চোখ থেকে আড়াল করতে রোস্তোরাঁর দরজা-জানালা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
ফাইভ-কোর্স মিল এবং শ্যাম্পেন টোস্ট সংবলিত এই বিলাসবহুল অভিজ্ঞতার জন্য জনপ্রতি বড় অঙ্কের টাকা গুণতে হয়। পুরুষদের জন্য খরচ আনুমানিক ২৩,৮৪২ টাকা এবং মহিলাদের জন্য ১৪,৩০০ টাকা। তবে যুগলদের (কপল) জন্য এই খরচ নির্ধারণ করা হয়েছে ২৮,৫৭৫ টাকা।
সূত্র: আনন্দবাজার
এস আই/














Discussion about this post