শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

প্রথমবারের মত মৃগীরোগীর মাথার খুলিতে যন্ত্র স্থাপন

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ২৪ জুন, ৩:২৪ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
প্রথমবারের মত মৃগীরোগীর মাথার খুলিতে যন্ত্র স্থাপন

প্রথমবারের মত মৃগীরোগীর মাথার খুলিতে যন্ত্র স্থাপন

Share on FacebookShare on Twitter

গুরুতর মৃগীরোগে আক্রান্ত যুক্তরাজ্যের এক কিশোরের মাথার খুলিতে একটি নতুন যন্ত্র (ডিভাইস) স্থাপন করা হয়েছে। খিঁচুনি নিয়ন্ত্রণে বিশ্বে এই প্রথম কোনো মৃগীরোগীর খুলিতে পরীক্ষামূলকভাবে যন্ত্র স্থাপন করা হলো।

মৃগীরোগে আক্রান্ত কিশোরটির নাম ওরান নোলসন। যন্ত্রটি (নিউরোস্টিমুলেটর) ওরানের মস্তিষ্কের গভীরে বৈদ্যুতিক সংকেত পাঠায়, যা তার দিনের বেলার খিঁচুনি ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে।ওরানের মা জাস্টিন নোলসন বিবিসিকে বলেছেন, যন্ত্র স্থাপনের পর ওরান আগের চেয়ে উৎফুল্ল সময় পার করছে। তার জীবন আগের চেয়ে অনেক ভালো কাটছে।পরীক্ষার (ট্রায়াল) অংশ হিসেবে গত বছরের অক্টোবরে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওরানের খুলিতে যন্ত্রটি স্থাপন করা হয়। তখন ওরানের বয়স ছিল ১২ বছর। এখন তার বয়স ১৩ বছর।যুক্তরাজ্যের সমারসেটের বাসিন্দা ওরান। তার লেনক্স-গ্যাস্টট সিনড্রোম রয়েছে। এটি মৃগীরোগের একটি মারাত্মক পর্যায়, যা শিশুদের স্নায়ুকে শৈশব থেকেই ক্ষতিগ্রস্ত করে।তিন বছর বয়সে ওরানের এই রোগ হয়। তখন থেকে ওরানের দুর্বিষহ ভোগান্তির শুরু। দিনে দুই ডজন থেকে শতাধিকবার পর্যন্ত তার খিঁচুনি হয়েছে।

অস্ত্রোপচারের আগে গত শরতে ওরানের মায়ের সঙ্গে প্রথম কথা বলে বিবিসি। তখন তিনি কীভাবে মৃগীরোগ ওরানের জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে তার বিবরণ দিয়েছিলেন। তাঁর ভাষ্যে, এই রোগ ওরানের শৈশব কেড়ে নেয়।ওরানের মা জাস্টিন বলেছিলেন, তাঁর ছেলের বিভিন্ন ধরনের খিঁচুনি রয়েছে। সে মাটিতে পড়ে যায়। প্রচণ্ডভাবে কাঁপে। জ্ঞান হারায়।জাস্টিন আরও বলেছিলেন, মাঝেমধ্যে তাঁর ছেলের শ্বাস বন্ধ হয়ে যেত। তখন তাকে বাঁচাতে জরুরি ওষুধের প্রয়োজন হতো।ওরানের অটিজম আছে। আছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি)। বাংলায় এই সমস্যাকে (এডিএইচডি) বলে অতিচঞ্চল অমনোযোগিতা। এটি শিশুর একধরনের স্নায়ু বিকাশজনিত সমস্যা।তবে জাস্টিন বলেন, তাঁর ছেলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মৃগীরোগ। তাঁর তিন বছর বয়সী ছেলেটি ছিল মোটামুটি বুদ্ধিদীপ্ত, সম্ভাবনাময়। কিন্তু খিঁচুনি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। সে অনেক দক্ষতা হারিয়ে ফেলে।ওরান হলো সিএডিইটি প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের আওতায় ক্রমিক পরীক্ষা (ট্রায়াল) চালানো হচ্ছে। এর উদ্দেশ্য গুরুতর মৃগীরোগীর ক্ষেত্রে মস্তিষ্কের গভীরে উদ্দীপনা পাঠানোর নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়ন করা।

প্রকল্পটিতে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ হাসপাতাল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব আছে।পিকোস্টিম নিউরোট্রান্সমিটারটি তৈরি করেছে যুক্তরাজ্যের কোম্পানি অ্যাম্বার থেরাপিউটিকস।মস্তিষ্কে সব সময়ই বৈদ্যুতিক কার্যকলাপ ঘটে। মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের বিস্ফোরণ হলে মৃগীরোগীর খিঁচুনি শুরু হয়। যন্ত্রটি অবিরাম বৈদ্যুতিক স্পন্দন পাঠিয়ে মস্তিষ্কের অস্বাভাবিক সংকেতগুলোকে ব্লক বা ব্যাহত করে।

সুত্র বিবিসি

এস এম/

ShareTweet
Previous Post

সারা আলী খানের গোপন তথ্য ফাঁস হলো ৫ বছর পর

Next Post

ভিডিও করে শিল্পীদের টাকা দেওয়ায় প্রশ্ন তুললেন জয়

Related Posts

bdnews bangla
ইউরোপ

আজ দায়িত্ব নিচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২ হাজার জনের মৃত্যু
ইউরোপ

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২ হাজার জনের মৃত্যু

বাংলাদেশিসহ অবৈধ বিদেশিদের সুখবর দিলো ইতালি
ইউরোপ

বাংলাদেশিসহ অবৈধ বিদেশিদের সুখবর দিলো ইতালি

bdnews bangla
ইউরোপ

তীব্র দাবদাহে পুড়ছে ইতালি, ১৫ শহরে রেড অ্যালার্ট জারি

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০
ইউরোপ

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০

আজান আমার খুব ভালো লেগেছে, এর সুর অসাধারণ: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
ইউরোপ

আজান আমার খুব ভালো লেগেছে, এর সুর অসাধারণ: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

Next Post
ভিডিও করে শিল্পীদের টাকা দেওয়ায় প্রশ্ন তুললেন জয়

ভিডিও করে শিল্পীদের টাকা দেওয়ায় প্রশ্ন তুললেন জয়

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

ইরানের একের পর এক মিসাইল আকাশেই ধ্বংস করছে কুয়েত

ইরানের একের পর এক মিসাইল আকাশেই ধ্বংস করছে কুয়েত

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist