শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ১০:১০ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কাটা নিয়ে বিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪২) নামে এক সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সাদ্দামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে হত্যার ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র ঋষি জামিরদিয়া এলাকায় নোমান কম্পোজিট ফ্যাক্টরির পাশে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ওই এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে ‘অপূর্ব হেয়ার কাটিং’ নামে তার একটি সেলুন ছিল। অভিযুক্ত সাদ্দামও একই এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল হোসেনের সেখানে একটি দোকান রয়েছে।

মামলার এজাহার ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, সাদ্দাম চুল-দাড়ি কাটতেন রবীন্দ্রর সেলুনে গিয়ে। তবে প্রায়ই টাকা পরিশোধ করতেন না তিনি। এমনকি নেশার জন্যও রবীন্দ্রর কাছ থেকে টাকা নিতেন। পাওনা টাকা চাওয়া এবং বাকিতে চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরেই রবীন্দ্রকে হত্যা করা হয়েছে।

নিহতের মা সুলক রানী ঋষি বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেলুনে বসে তার ভায়রা মানিক ঋষির সঙ্গে কথা বলছিলেন রবীন্দ্র। এ সময় ছুরি হাতে সেখানে ঢুকে রবীন্দ্রর গলায় একাধিকবার আঘাত করেন সাদ্দাম।

প্রাণ বাঁচাতে রবীন্দ্র পাশের একটি দোকানে চলে গেলে সাদ্দাম সেখানেও গিয়ে তার বুকে ছুরিকাঘাত করেন। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে মাটিতে ফেলে বুকে, পিঠে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর সাদ্দাম পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনার রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রবীন্দ্রর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একমাত্র আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

সূত্র: কালবেলা

এস আই/

ShareTweet
Previous Post

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

Next Post

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Related Posts

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
প্রবাস রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে
বাংলাদেশ

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার
প্রবাস রাজনীতি

নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
জাতীয়

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা
প্রবাস অর্থনীতি

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক করল কাস্টমস গোয়েন্দারা

বিয়ের ১৫ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর
বাংলাদেশ

বিয়ের ১৫ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর

Next Post
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, অনিশ্চয়তায় নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, অনিশ্চয়তায় নেতানিয়াহু

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

যেভাবে পশ্চিমাদের ফাঁকি দিয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান

যেভাবে পশ্চিমাদের ফাঁকি দিয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist