রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভূমধ্যসাগরে নৌকাডুবি:  ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

Kazi Mohammad Ismail Kazi Mohammad Ismail
রবিবার, ১৭ ডিসেম্বর, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - আফ্রিকা, প্রধান খবর
0 0
A A
ভূমধ্যসাগরে নৌকাডুবি:  ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
Share on FacebookShare on Twitter

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৬১ জন নিখোঁজ হয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জীবিতদের বরাতে আইওএম শনিবার বলেছে, প্রায় ৮৬ জন অভিবাসী নিয়ে লিবিয়ার জুওয়ারা শহর থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয় নৌকাটি। যাত্রার একপর্যায়ে উঁচু ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তারা মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে নৌকাডুবির এই ঘটনায় বেঁচে যাওয়া ২৫ জনকে লিবিয়ার একটি কারাগারে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট। শুধু চলতি বছর এই পথ দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে ভূমধ্যসাগরে ডুবে ২ হাজার ২০০ জনের বেশি অভিবাসী নিহত হয়েছেন। ফলে এই পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটের একটিতে পরিণত হয়েছে।

গত জুন মাসে দক্ষিণ গ্রিসের কাছে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জন মারা যায়। আরও ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে ঢুকে তাদের বেশিরভাগ প্রথমে ইতালিতে পা রাখেন। ইতালি থেকে তারা ইউরোপেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। মূলত নিজ দেশের যুদ্ধ বা নিপীড়ন থেকে বাঁচতে কিংবা জীবিকার সন্ধানে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যান এসব মানুষ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও লিবিয়া থেকে এ বছর দেড় লাখের বেশি অভিবাসী ইতালিতে গেছেন।

ShareTweet
Previous Post

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

Next Post

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে আলোচনায় বসবে দুই মন্ত্রণালয়

Related Posts

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল
জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

bdnews bangla
প্রধান খবর

গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

bdnews bangla
প্রধান খবর

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রধান খবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল
প্রধান খবর

সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল

Next Post
মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে আলোচনায় বসবে দুই মন্ত্রণালয়

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে আলোচনায় বসবে দুই মন্ত্রণালয়

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist