বুধবার, ২৪ জুন, ২০২৬
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

যুক্তরাজ্যে ‘মিথ্যাচার’ করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ এপ্রিল, ১:১০ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
bdnews bangla

যুক্তরাজ্যে ‘মিথ্যাচার’ করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

Share on FacebookShare on Twitter

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই বেশ চাপে আছেন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হওয়ার সুবাদে বিগত সরকারের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এরই অংশ হিসেবে লন্ডনে নিজের খালার এক ঘনিষ্ঠজনের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ মাথায় নিয়ে কয়েক মাস আগে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তবে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থাভাজন হওয়ায় এখনও এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে আছেন বহাল তবিয়তে। এরই মধ্যে খবর, এবার বাংলাদেশে নিজের নামে থাকা এক বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে টিউলিপকে।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নিজের নামে থাকা ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি নিয়ে পার্লামেন্টের কাছে টিউলিপ ‘মিথ্যাচার’ করেছেন কি না, মূলত সেটি নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে।

ডেইলি মেইলের কাছে টিউলিপ সিদ্দিক অবশ্য দাবি করেছেন যে তিনি কোনো অন্যায় করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে তিনি বলেছেন, ২০০২ সালে বাবা-মায়ের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি উপহার হিসেবে পান এবং বৈধভাবে বোন আজমিনার কাছে ২০১৫ সালে এটি হস্তান্তর করেন। ওই বছর ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়ার পরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দিয়েছেন বলে দাবি তার।

যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে যে তথ্য আছে, সেটি অনুযায়ীও ২০১৫ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিলাসবহুল ফ্ল্যাটটি পরিবারের সদস্যের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। পরের মাসেই তিনি সেটি হস্তান্তর করে দেন।

দুর্নীতি বিরোধী কমিশনের (দুদক) অনুরোধে অবশ্য ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। একইসঙ্গে তদন্তও চলছে টিউলিপের বিরুদ্ধে।

এছাড়া, ডেইলি মেইলও গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছ, টিউলিপ সিদ্দিক এখনো ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে, ফ্ল্যাটটির মালিক প্রকৃতপক্ষে কে।

এর আগে, গত মাসে দুদক জানায়, হেবার মাধ্যমে ২০১৫ সালে টিউলিপ ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তরের চেষ্টা করেন। হেবা হলো একটি ইসলামিক নথি। যেটির মাধ্যমে পরিবারের এক সদস্য অন্য সদস্যকে ‘ভালোবাসার’ খাতিরে কোনো কিছু দান করতে পারেন।

তবে, দুদকের দাবি, টিউলিপের হেবা করার বিষয়টিও ‘ভুয়া’। যে ব্যারিস্টারের মাধ্যমে এটি করা হয়েছে বলে দাবি করা হয়েছে তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সঙ্গে অভিযোগ করেছেন যে তার স্বাক্ষর জাল করা হয়েছে।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

Next Post

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

Related Posts

পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ইউরোপ

পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইউরোপ

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান
ইউরোপ

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান

bdnews bangla
ইউরোপ

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla
ইউরোপ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত
ইউরোপ

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

Next Post
bdnews bangla

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

মসজিদে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার

মসজিদে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার

দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist