বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ৫:৩৬ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান
Share on FacebookShare on Twitter

সাড়ে চার বছর আগে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর এবার সবচেয়ে বড় ইউক্রেনীয় হামলার মুখে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। অঞ্চলটিতে ২০০টি ড্রোন একসঙ্গে আঘাত হেনেছে, এর ফলে রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়াজুড়ে ইউক্রেনের প্রায় এক হাজার ড্রোন এবং চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারেও হামলা হয়েছে, এতে নিহত হয়েছেন একজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কো অঞ্চলে চালানো এই হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে তিনি মূলত রাশিয়ার ভেতরে ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলাকে ইঙ্গিত করেছেন। জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ শেষ করার সময় এসেছে, আর রাশিয়াকেই কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

তার দাবি, গত সপ্তাহে কিয়েভে রুশ হামলার জবাব হিসেবেই এই ব্যাপক ড্রোন অভিযান চালানো হয়েছে। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা আগুনে পুড়ে গিয়েছিল। জেলেনস্কি বলেন, ‘আমরা এই যুদ্ধ চাই না এবং কখনও চাইনি, কিন্তু যদি ইউক্রেন জ্বলে, তাহলে তোমাদের মস্কোও জ্বলবে।’

হামলার ফলে দক্ষিণ-পূর্ব মস্কোর কাপোতনিয়া তেল শোধনাগারে আগুন লাগে। এক মাসে এটি তৃতীয় এবং এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের শক্তিতে একটি বিশাল তেল ট্যাংকের ঢাকনা আকাশে উড়ে যেতে দেখা যায়।

এ ছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর একটি শপিং সেন্টারেও আগুন লাগে বলে খবর পাওয়া গেছে। হামলার পর কয়েকটি আবাসিক বহুতল ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মস্কোর চারটি বিমানবন্দর। এর ফলে বাতিল বা বিলম্বিত হয়েছে ৫০০-র বেশি ফ্লাইট।

যদিও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার পরের দৃশ্য প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দিনের আলোয় ড্রোন উড়তে এবং মস্কোর উপকণ্ঠের শিল্পাঞ্চলে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে কাজানে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। ফলে তিনি এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। এদিকে ইউক্রেন দাবি করেছে, একই রাতে রাশিয়াও দেশটিতে ২০০-র বেশি ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

Next Post

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Related Posts

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭
ইউরোপ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

সমুদ্রে নামছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির বিমানবাহী রণতরি ‘মুগেম’
ইউরোপ

সমুদ্রে নামছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির বিমানবাহী রণতরি ‘মুগেম’

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি
ইউরোপ

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি

মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
ইউরোপ

মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি

ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড
ইউরোপ

ইউরোপে পূর্ণ সূর্যগ্রহণ, দিনেই অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

ইউক্রেনের আরও ৪ গ্রাম দখলে নিল রাশিয়া
ইউরোপ

ইউক্রেনের আরও ৪ গ্রাম দখলে নিল রাশিয়া

Next Post
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist