সোমবার, ২২ জুন, ২০২৬
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

স্বামী মুফতি তালহার বিরুদ্ধে সাবেক মডেল হ্যাপির মামলা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে, ১:০১ অপরাহ্ণ
বিভাগ - দেশজুড়ে
0 0
A A
bdnews bangla

স্বামী মুফতি তালহার বিরুদ্ধে সাবেক মডেল হ্যাপির মামলা

Share on FacebookShare on Twitter

মডেলিং-অভিনেত্রী ছেড়ে দেওয়া নাজনীন আক্তার হ্যাপী ওরফে আমাতুল্লাহ তার স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে মারধর ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন। বুধবার (১৪ মে) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে এ মামলা করেন তিনি। আদালত মামলার এজাহার গ্রহণ করে রূপনগর থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ জুলাই পাঁচ লাখ টাকা মোহরানায় নাজনীন আক্তার হ্যাপীর সঙ্গে আসামি মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয়। বিয়ের সময় মোহরানার টাকা অপরিশোধিত থাকে। এসময় হ্যাপীর মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন। এরপর তাদের ঘরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপীর ভরণপোষণ দিতেন। তবে পরবর্তী সময়ে তালহা স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করেন এবং সাংসারিক ছোটখাট বিষয়ে স্ত্রী হ্যাপীকে মারধর করেন।

এজাহারে বাদী আরও অভিযোগ করেন, চলতি বছরের ৪ মে ভুক্তভোগী বাদী হ্যাপী জানতে পারেন যে, তার স্বামী তালহা গোপনে অন্যত্র বিয়ে করেছেন। বিয়ের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তিনি হ্যাপীকে মারধর করেন। পরবর্তীতে গত ১০ মে হ্যাপীর ভাড়া বাসায় এসে তার স্বামী তালহা নিজ রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এসময় হ্যাপী যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করেন আসামি মুফতি তালহা। একই সঙ্গে যৌতুকের অর্থ না দিলে হ্যাপীকে তালাক দেওয়ার হুমকিও দেন তালহা।

মামলার বিষয়ে বাদী নাজনীন আক্তার হ্যাপী বলেন, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তালহা নামটা শুনলেই একটা সম্মান চলে আসে। সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অপকর্ম করে আসছে। আমি এতদিন মারপিটের ভয়ে কিছু বলিনি। কিন্তু এখন এসব বলতে বাধ্য হচ্ছি, কারণ আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য আমার আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়েছি।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জান্নাতুল ফেরদৌস বলেন, হ্যাপীর স্বামী মুফতি তালহা ৮-৯ টা বিয়ে করেছে। বিভিন্ন সময়ে হ্যাপীকে মারধর করে যৌতুক চায়। হ্যাপী তার থেকে তালাক চাইলেও তিনি তালাক দিচ্ছেন না। এজন্য আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মুফতি মোহাম্মদ তালহার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এজন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০১৪ সালের জাতীয় দলের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। পরবর্তীতে অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে যান তিনি। ইসলামি শিক্ষায় দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামক একজন মাদরাসা শিক্ষককে।

এস এইচ/

ShareTweet
Previous Post

যে কারণে লাফিয়ে বাড়া স্বর্ণের দামে হঠাৎ পতন

Next Post

বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

bdnews bangla
দেশজুড়ে

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামি আবিরের মৃত্যুদণ্ড

bdnews bangla
দেশজুড়ে

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

bdnews bangla
দেশজুড়ে

‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’—চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

bdnews bangla
দেশজুড়ে

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ কিশোরের বাড়িতে হামলা

bdnews bangla
দেশজুড়ে

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ-ভাঙচুর

Next Post
বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

দুনিয়ার শ্রেষ্ঠ সঙ্গী ও বন্ধু কারা?

দুনিয়ার শ্রেষ্ঠ সঙ্গী ও বন্ধু কারা?

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

দুদকের কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন

দুদকের কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, আটক কলেজ শিক্ষার্থী

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, আটক কলেজ শিক্ষার্থী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist