কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন। আজ শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
এর আগে কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিনকে হত্যার ঘটনায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাজমিন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা শহরে থাকত সে। সেখানে স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণিতে পড়ত।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এস আই/











Discussion about this post