শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১৭ মে, ১১:১৬ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, প্রধান খবর
0 0
A A
আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ইরানের ওপর যৌথভাবে হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই সম্ভাব্য অভিযানের জন্য দুই দেশই বর্তমানে তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। গত শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবার যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে ইরানের ওপর আগের চেয়েও অনেক বেশি তীব্র ও বিধ্বংসী বোমাবর্ষণ করা হবে। এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের প্রধান প্রধান সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংস করা। এর পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার একটি বড় পরিকল্পনাও রয়েছে যৌথ বাহিনীর।

একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো দল পাঠিয়ে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম জব্দ করে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই ইউরেনিয়াম উদ্ধারের অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণ, এই কমান্ডো মিশন সফল করতে সেখানে সহায়তাকারী দল হিসেবে কয়েক হাজার সেনা উপস্থিত রাখতে হবে, যার ফলে ইরানি বাহিনীর সঙ্গে মার্কিন ও ইসরায়েলি সেনাদের সরাসরি ও রক্তক্ষয়ী স্থলযুদ্ধ বেঁধে যেতে পারে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধকে অবধারিত ধরে নিয়েই ইসরায়েল তাদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে বড় ধরনের এই সামরিক পদক্ষেপের আগে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। ট্রাম্প ইরানিদের সঙ্গে শেষ পর্যন্ত কীভাবে আলোচনা এগিয়ে নেন, সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা আরও বলেন, আমেরিকানরা এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে কোনো সমাধান আসবে না। তাই তারা কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে- এমন একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আরও স্পষ্ট হবে।

এর আগে, গত শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যদি সত্যি সত্যি আগামী ২০ বছরের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়, তবে ওয়াশিংটন বিষয়টি ভেবে দেখতে পারে।

উল্লেখ্য, এর আগে ট্রাম্পের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে ইরানকে চিরজীবনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তবে সেই আলোচনা স্থবির হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢেকে যাচ্ছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান

Next Post

লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর ২০ সদস্য

Related Posts

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা
জাতীয়

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি
আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার
প্রধান খবর

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

Next Post
লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর ২০ সদস্য

লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর ২০ সদস্য

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist