রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আফগান বাবারা কেন একে একে সন্তান বিক্রি করে দিচ্ছেন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৯ মে, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
আফগান বাবারা কেন একে একে সন্তান বিক্রি করে দিচ্ছেন
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাঘচারান। ভোরের প্রথম আলো তখনই ফুটতে শুরু করেছে। বরফে মোড়ানো সিয়াহ কোহ পাহাড়ের নিচে ধুলোমাখা এক চত্বরে ভিড় করেছেন শত শত মানুষ। কারো গায়ে পাতলা চাদর, কারো মুখে গভীর ক্লান্তির ছাপ। সবাই একই অপেক্ষায়—কেউ যদি একটি কাজের সুযোগ দেয়। কারণ সেই এক দিনের আয়ের ওপরই নির্ভর করছে, সেদিন তাদের সন্তানদের খাবার জুটবে কিনা।

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদি মন্দার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চরম দারিদ্র্য ও খাদ্য সংকটে হাজারো পরিবার এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অনেক বাবা বাধ্য হচ্ছেন এমন সিদ্ধান্ত নিতে, যা কল্পনাও করা কঠিন—নিজের সন্তানকে বিক্রি করা।

৪৫ বছর বয়সি জুমা খান গত ছয় সপ্তাহে মাত্র তিন দিন কাজ পেয়েছেন। দৈনিক আয় ১৫০ থেকে ২০০ আফগানি (প্রায় ২৫০ থেকে ৩৫০ টাকা)। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, সন্তানরা টানা তিন রাত না খেয়ে থেকেছে। ক্ষুধার যন্ত্রণায় স্ত্রী ও সন্তানরা কাঁদছিল। বাধ্য হয়ে প্রতিবেশীর কাছ থেকে ময়দা কেনার জন্য ধার নিতে হয়েছে। প্রতিনিয়ত তার ভয়—বাচ্চারা না খেয়েই হয়তো মারা যাবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এখন ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে পারছে না। বেকারত্ব, খাদ্য সংকট ও চিকিৎসা-অভাব মিলিয়ে দেশটির বহু পরিবার চরম সীমার মুখে দাঁড়িয়ে আছে। গোর প্রদেশে পরিস্থিতি আরও ভয়াবহ।

চাঘচারানের শ্রমবাজারে দাঁড়িয়ে থাকা রাবানি কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। তিনি বলেন, ফোনে শুনেছি সন্তানরা দুই দিন ধরে কিছু খায়নি। তখন মনে হয়েছিল আত্মহত্যাই একমাত্র পথ। পরে ভাবলাম, আমি না থাকলে তাদের দেখবে কে?

আরেক বৃদ্ধ খাজা আহমদ, যিনি বয়সের কারণে কাজ পাচ্ছেন না, কাঁদতে কাঁদতে জানান, তার বড় সন্তান আগেই মারা গেছে। বাকি পরিবারকে বাঁচিয়ে রাখতে তিনি এখনও কাজ খুঁজছেন, কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছে না।

চাঘচারানের পাহাড়ঘেরা এক জরাজীর্ণ ঘরে বাস করেন আব্দুল রশিদ আজিমি। তার সাত বছর বয়সি যমজ কন্যা রোকিয়া ও রোহিলাকে জড়িয়ে ধরে তিনি বলেন, আমি আমার মেয়েদের বিক্রি করে দিতে প্রস্তুত। ঋণ আর দারিদ্র্য আমাকে অসহায় করে ফেলেছে। সন্তানরা যখন বলে ‘বাবা, রুটি দাও’—তখন আমার কিছুই দেওয়ার থাকে না।

এমনই আরেক হৃদয়বিদারক ঘটনা সাঈদ আহমদের। তার পাঁচ বছরের মেয়ে শায়িকার গুরুতর অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করে দেন ২ লাখ আফগানিতে (প্রায় ৩,২০০ ডলার)। তার ভাষায়, ‘অপারেশন না করালে মেয়েটি বাঁচত না। তাই বাধ্য হয়েছি।’

কয়েক বছর আগেও আন্তর্জাতিক সহায়তায় পরিবারগুলো খাদ্য ও পুষ্টি সহায়তা পেত। কিন্তু সেই সহায়তা কমে যাওয়ার পর পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। জাতিসংঘের হিসাবে, সহায়তা আগের বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খরা ও অর্থনৈতিক স্থবিরতা।

চাঘচারানের প্রধান হাসপাতালেও একই চিত্র। নবজাতক বিভাগে বেড ফাঁকা নেই। কোথাও কোথাও একই বিছানায় দুই শিশু রাখা হয়েছে। অধিকাংশই মারাত্মক অপুষ্টিতে ভুগছে, কেউ কেউ শ্বাসকষ্টে আক্রান্ত।

চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন রোগীর চাপ বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও বেডের তীব্র সংকট রয়েছে। অনেক পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে সন্তানদের অকালেই হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে।

চাঘচারানের শ্রমবাজারের মানুষগুলো আবারও ঘরে ফেরেন—কারও হাতে সামান্য রুটি, কারও হাতে শূন্যতা। তবুও পরদিন ভোরে তারা আবার সেখানে ফিরবেন, একটিমাত্র আশায়—হয়তো সেদিন তাদের সন্তানদের জন্য কিছু খাবার জুটবে।

 

সূত্র: বিবিসি

এস আই/

ShareTweet
Previous Post

কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আহত শতাধিক

Next Post

সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি, সবার ঈদের ছুটি বাতিল

Related Posts

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি
এশিয়া

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান
এশিয়া

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন
এশিয়া

আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক
এশিয়া

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৬
এশিয়া

ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৬

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর
এশিয়া

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর

Next Post
সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি, সবার ঈদের ছুটি বাতিল

সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি, সবার ঈদের ছুটি বাতিল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে যাবেন বিশ্ব নেতারা, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত, চীনা স্যাটেলাইট ব্যবহারের প্রমাণ পেল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist