শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আবারও জয় পেলেন জ্যাকব জুমা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ৭:২৭ অপরাহ্ণ
বিভাগ - আফ্রিকা
0 0
A A
আবারও জয় পেলেন জ্যাকব জুমা
Share on FacebookShare on Twitter

অনেক পোড় খাওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মধ্যে যে এখনো জয়ের ধারা বহমান রয়েছে, তা তিনি প্রমাণ করে চলেছেন। সম্প্রতি আদালতের লড়াইয়ে তৃতীয় দফায় জয় পেয়েছেন তিনি।

গত মাসে ৮২ বছর বয়সী এই লড়াকু নেতা আগামী মে মাসের শেষের দিকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাঁকে বা তাঁর নতুন দলকে সরানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। জ্যাকব জুমার সর্বশেষ জয় এসেছে গত সোমবার ডারবান হাইকোর্টে। ওই আদালতে তাঁকে যেতে বাধ্য করেছিল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি।

জ্যাকব জুমা এএনসির হয়ে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগ ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে পদ থেকে সরে যেতে হয়। এ বছরের জানুয়ারিতে জুমাকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দেয় এএনসি।

নতুন দল গঠনের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জুমার ‘জাতির বর্শা’ নামে নতুন ‘বিদ্রোহী’ দল উমখুনটো উই সিজ (এমকে) যাতে নির্বাচনে আসতে না পারে, তার চেষ্টা করেছিল এএনসি। এমকের নাম ও লোগো নিয়ে আপত্তি জানায় এএনসি। দলটির দাবি, এমকের নাম ও লোগো ট্রেডমার্ক আইন লঙ্ঘন করেছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। কিন্তু এএনসির যুক্তিতে সম্মত হননি বিচারক।

সাউথ আফ্রিকান মেইল অ্যান্ড গার্ডিয়ান পত্রিকার কোয়াজুলু-নাতাল সংবাদদাতা প্যাডি হারপার বিবিসিকে বলেন, ‘আদালতে জয়ের ফলে এমকে পার্টি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ মামলায় হেরে গেলে এমকে পার্টিকে নতুন করে সবকিছু শুরু করতে হতো। এতে তারা অর্থনৈতিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ত।’

প্যাডি আরও বলেন, গত সপ্তাহে এমকে পার্টি অনলাইনে তাদের ইশতেহার প্রকাশ করেছে। দুই পাতার ওই ইশতেহারে শিরোনাম বড় থাকলেও বিস্তারিতভাবে খুব অল্পই লেখা রয়েছে। এ থেকে তাদের অর্থনৈতিক পরিস্থিতি অনুমান করা যায়। তাই কোনো প্রচার ভিন্ন লোগো দিয়ে শুরু করতে হলে তাদের অনেকটাই পেছনে পড়ে যেতে হতো। হাইকোর্টের আদেশের পর এমকের জন্য এখন নির্বাচনী প্রচার চালানো সহজ হবে। সরকারি দল থেকে এ বিষয়ে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপরও এমকে পার্টির সদস্যরা একে তাঁদের বিজয় হিসেবে দেখছেন।

জুমা অসুস্থ, আদালতে হাজিরা দিতে পারেননি এএনসির সাবেক এক নেতা বলেছেন, সরকারি দল দেখেছে জুমার এখনো দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তাঁর জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি। হাইকোর্টের বিচারক মাহেন্দ্র চেট্টি বলেন, এএনসি আইনি প্রক্রিয়া অনেক দেরিতে শুরু করেছে। এ মামলায় তাঁদের নির্বাচনী আদালতে যাওয়ার প্রয়োজন ছিল। এমকে গত সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধন করে। জুমা যখন গত ডিসেম্বরে এর সমর্থন শুরু করেন, তখন এএনসি একে হুমকি হিসেবে দেখে।

এমকের বিরুদ্ধে এটি এএনসির দ্বিতীয় পরাজয়। এর আগে গত মার্চে এমকের নিবন্ধন নিয়ে একটি মামলায় হেরেছে এএনসি। প্যাডি হারপার বলেন, আদালতের মাধ্যমে এমকে পার্টিকে মুছে ফেলার জন্য এএনসির চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে ইলেকটোরাল আদালত জুমার প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনের নিষিদ্ধের আবেদন প্রত্যাখ্যান করেন।

এ এস/

ShareTweet
Previous Post

আয় বাড়াতে প্রবাসীদের বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ

Next Post

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

Related Posts

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
আফ্রিকা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০
আফ্রিকা

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
আফ্রিকা

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

বিশাল গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে সড়কেই প্রস্রাব করলেন নাইজেরিয়ার গভর্নর
আফ্রিকা

বিশাল গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে সড়কেই প্রস্রাব করলেন নাইজেরিয়ার গভর্নর

নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ, গ্রেপ্তার ৯
আফ্রিকা

নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ, গ্রেপ্তার ৯

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেল কারা?
আফ্রিকা

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেল কারা?

Next Post
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা!

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

‘রাজীবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist