বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও

আমদানি-রপ্তানিসহ ভিসা বন্ধের চূড়ান্ত হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ বিজেপির

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ২৭ নভেম্বর, ৮:৪৫ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
bdnews bangla

আমদানি-রপ্তানিসহ ভিসা বন্ধের চূড়ান্ত হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ বিজেপির

Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। বুধবার (২৭ নভেম্বর) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এর আগের দিনও ইসকনের হিন্দু নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপির ওই নেতা। তিনি বলেন এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত।

বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ সদস্যের বিধায়কদের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে মিশনে আসেন। শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ড. শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, বুধরাই টুডু, অশোক কীর্তনীয়া, সুব্রত ঠাকুর, নিখিল রঞ্জন দে।

বিজেপির প্রতিনিধি দলটি দেখা করেন দূতাবাস প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে। এসময় সেখানে উপস্থিত ছিলেন মিশনের কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, প্রথম সচিব (রাজনৈতিক) তুসিতা চাকমা প্রমুখ। প্রতিনিধি দলের বিভিন্ন বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেন মিশনের কর্মকর্তারা।

মিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে গণমাধ্যমের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, হুসেইন মুহাম্মদ এরশাদের সরকার দেখেছি, কিন্তু এরকম ভারতবিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো- এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি।’

তার হুঁশিয়ারি ‘এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মালম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সেদেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাই পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে।’

চিন্ময় কৃষ্ণ দাস’কে নিঃশর্ত মুক্তির দাবি তুলে শুভেন্দু বলেন, ‘রোববারের মধ্যে চিন্ময় দাস’কে মুক্তি দেয়া না হলে, আগামী সোমবার থেকে ভারত-বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওইদিন সকাল ১০ টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দেব। যদিও সেক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে যাত্রীবাহী বাসকে।’

পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী দিনে কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টার গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট-ইমপোর্ট পারমিট দেয়া বন্ধ করা উচিত।’

এদিকে কর্মসূচিতে যোগ দেয়া বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, বাংলাদেশে যেভাবে সনাতনদের ওপর আক্রমণ চলছে তার জন্য প্রয়োজনে কলকাতায় আগুন জ্বালানো হবে। বিজেপি প্রতিনিধি দলের এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আটোসাটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

সূত্রঃ চ্যানেল ২৪ 

এ ইউ/  

ShareTweet
Previous Post

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

Next Post

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি

Related Posts

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২
জাতীয়

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি
জাতীয়

সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ
নির্বাচিত খবর

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
নির্বাচিত খবর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার
নির্বাচিত খবর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

Next Post
bdnews bangla

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist