বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩ জানুয়ারি, ৩:৪৯ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
bdnews bangla

আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না

Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা চাই সম্মান।

আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। তবে এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, তা হবে না।

তিনি বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমাদের লাখ লাখ কর্মী আজ আওয়াজ তুলে বলছে-আমরা জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর বিক্রি হতে দেব না।

শুক্রবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ দৌলা (এনএস) সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির মীর নুরুল ইসলাম। কর্মী সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন। পরে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, মানবিক ও সাম্যের; তবে এর জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হব।

তিনি বলেন, সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা। আমরা ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত; আর কোন বিভেদ নয়, ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জামায়াত আমির বলেন, একটি শ্রেণী জামায়াত সম্পর্কে অপবাদ ছড়ায়- এই দল ক্ষমতায় গেলে, ইসলামি শাসন কায়েম হলে নারীদের নাকি আর ঘর ঘেকে বের হতে দেওয়া হবে না। এই ধারণা সঠিক নয়।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।

শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানেরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে চাকরির জন্য মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। আমরা প্রস্তুত হয়েছি সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে তা আমরা বরদাশত করব না। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে চাই।

জামায়াত আমির বলেন, তারা তিনটি নির্বাচনের নামে তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন। এখনও আওয়ামী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে বসে আছে। কেউ কেউ বলছেন পুরোনো সিন্ডিকেট দখল করেছে নতুন সিন্ডিকেট। তাই আমরা নতুন-পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। দেশের মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকার যদি উদ্যোগ নেয় আমরা সর্বোচ্চ সহযোগিতা দেব।

নাটোর নিয়ে তিনি বলেন, নাটোর জেলা কোনো অপরাধ করেনি। তারপরও এখানে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক।

কর্মী সমাবেশে সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনসহ আরও অনেকে।

বিকেল সাড়ে ৩টায় জামায়াত আমির নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেবেন। সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেবেন।

এ ইউ/

ShareTweet
Previous Post

কেনিয়ার গ্রামে আছড়ে পড়ল ৫০০ কেজির মহাকাশ বর্জ্য

Next Post

আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ

Related Posts

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
প্রবাস রাজনীতি

উসকানিমূলক বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচিত খবর

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান
প্রবাস রাজনীতি

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি
প্রবাস রাজনীতি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
প্রবাস রাজনীতি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

bdnews bangla
প্রবাস রাজনীতি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা সেই এমপির বাবা এখনো জীবিত

Next Post
bdnews bangla

আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শুক্রবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

সরকারি হাসপাতালে জন্ম হলেই সোনার আংটি দেবে বিজয়ের সরকার!

সরকারি হাসপাতালে জন্ম হলেই সোনার আংটি দেবে বিজয়ের সরকার!

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, প্রিয় নেতার কারণে এখন ইংল্যান্ড : যুবদলনেতা নয়ন

আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, প্রিয় নেতার কারণে এখন ইংল্যান্ড : যুবদলনেতা নয়ন

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist