৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়-এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। তিনি।
আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
সারজিস বলেন, এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও তারা আস্তানা গেড়ে আছে। তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এ মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবে এদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কৃতিকভাবে এদের মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে সমাবেশে যোগ দেন তিনি।
এম এইচ/














Discussion about this post