মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার স্ত্রী সারা নেতানিয়াহুকে কেন্দ্র করে করা সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য রাখেন।
হালকা রসিকতার সুরে নেতানিয়াহু বলেন, আমার স্ত্রীই আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে।
তিনি আরও দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের ‘পুনর্জাগরণে’ তার একজন গুরুত্বপূর্ণ অংশীদার।
নেতানিয়াহু অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাসজুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “আজ পার্থক্য হলো—আমাদের হাতে তরবারি আছে।” একই সঙ্গে গাজায় চলমান যুদ্ধ ‘শেষের পথে’ বলে উল্লেখ করেন তিনি।
আরবদের উদ্দেশে তার বক্তব্য ছিল আরও তীব্র। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল।
তিনি বলেন, “প্রথম মিথ্যা হলো—ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো, আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল।
সূত্র: রোয়া নিউজ
এস এইচ/














Discussion about this post