আজ ২ ডিসেম্বর (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস। প্রতি বছরের মতো এইবারও ‘ঈদ আল ইতিহাদ’-এ ২ হাজার ৯৭৩ বন্দিকে মুক্তি করার ঘোষণা দেয়া হয়েছে। ১৯৭১ সালে ব্রিটিশ সাম্রাজ্যের বন্ধন ছিন্ন করে জন্ম নেয়া এই দেশটি আজ বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক অর্থনীতির এক আলোকবর্তিকা হিসেবে সমাদৃত।
এই শুভ তিথি উপলক্ষে পুরো দেশ উৎসবের রঙে উদ্ভাসিত। রাজধানী আবুধাবি থেকে শুরু করে দুবাই, শারজাহ এবং অন্যান্য প্রদেশগুলোতে এক অভূতপূর্ব আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। বাংলাদেশ সমিতি ফুজাইরা প্রাঙ্গণে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উপলক্ষ্য করে নানা আয়োজন করেছে। যেখানে উপস্থিত ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংগঠনটির নেতাকর্মী এবং প্রবাসীরা।
প্রধান রাজপথ, গগনচুম্বী অট্টালিকা, বিপণীবিতান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয় পতাকা, ফেস্টুন ও সজ্জায় নবরূপে সেজে উঠেছে। এই জাতীয় সংহতির দিনে, আমিরাতি নাগরিকদের পাশাপাশি ইউএই-তে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের মতো প্রবাসী বাংলাদেশিরাও দিনটি আনন্দ উল্লাসের মাধ্যমে পালন করছে। জাতীয় দিবসকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে তিনদিনের সাধারণ ছুটি শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।
আমিরাতে অবস্থানরত জনসাধারণের জন্য মানবিক উদ্যোগের মধ্যে রয়েছে জরিমানা মত্তকুপ, ফ্রি পার্কিং সুবিধা। এছাড়াও বড় বড় বিপণীবিতানগুলোতে ৫০% থেকে ৭৫% পর্যন্ত বিপুল মূল্যছাড় চলছে।
এম এইচ/














Discussion about this post