শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন পুতিন

মেহেদী হাসান মেহেদী হাসান
বুধবার, ১৮ জুন, ৮:৪২ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক
0 0
A A
আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন পুতিন
Share on FacebookShare on Twitter

ইসরাইল-ইরান সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাস–এর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরান ও ইসরাইল হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার (১৮ জুন) হওয়া ফোনালাপে দুই নেতা চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাস জানিয়েছে, পুতিন সংকট নিরসনে রাশিয়ার মধ্যস্থতায় সাহায্য করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতি নেতাকে জানিয়েছেন তিনি।

এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার (১৮ জুন) এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে।

মস্কো ইসরাইল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে বলেও জানান রিয়াবকভ। এদিকে পৃথক এক মন্তব্যে রুশ পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান সের্গেই নারিস্কিন জানিয়েছেন, ইরান-ইসরাইলের যুদ্ধ সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি। এমনকি এ নিয়ে কোনো ধরনের চিন্তাও যেন তারা না করে।’

ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান।

ইসরাইলকে সামরিক সহায়তা দিলেও ইরান আগ্রাসনে এখনও সরাসরি যোগ দেয়নি যুক্তরাষ্ট্র। তবে ইরান ও ইসরাইল সংঘাত ঘিরে রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবার ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প।

গত মঙ্গলবার (১৭ জুন) রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বার্তা দেন ট্রাম্প। এক বার্তায় ইরানকে সতর্ক করে বলেন, ‘আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে’। তারপর আরেক বার্তায় বলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ চাই’।

শুধু তাই নয়, খামেনিকে হত্যার ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তা আমরা জানি। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু। কিন্তু আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।’

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে এক বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ। কারও কাছে আত্মসমর্পণ করবে না।

খামেনির কথায়, ‘ইরান চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। একইভাবে চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে। এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না।’

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ইরানের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

Next Post

স্বাধীন বিচার বিভাগের জন্য আমরা সংগ্রাম করছি: সালাহউদ্দিন আহমেদ

Related Posts

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি
আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

আগের চেয়েও বেশি শক্তিশালী হিজবুল্লাহ; দাবি মার্কিন গণমাধ্যমের
আন্তর্জাতিক

আগের চেয়েও বেশি শক্তিশালী হিজবুল্লাহ; দাবি মার্কিন গণমাধ্যমের

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১
আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১

Next Post
স্বাধীন বিচার বিভাগের জন্য আমরা সংগ্রাম করছি: সালাহউদ্দিন আহমেদ

স্বাধীন বিচার বিভাগের জন্য আমরা সংগ্রাম করছি: সালাহউদ্দিন আহমেদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist