শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ১২:০৩ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক বার্তা লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর মাঠে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও বেঞ্চে থাকা জিওভানি লো চেলসো একটি ব্যানার তুলে ধরেন। ব্যানারে লেখা ছিল ‘Las Malvinas son Argentinas’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

ফিফার মতে, এই ঘটনা স্টেডিয়াম আচরণবিধি লঙ্ঘন করেছে। কারণ, স্টেডিয়ামে এমন কোনো বার্তা প্রদর্শন নিষিদ্ধ, যা খেলাধুলার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যার মধ্যে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বিষয় থাকতে পারে।

ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করছে। এরপর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফিফার এক মুখপাত্র আলজাজিরাকে বলেন, ‘ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি বর্তমানে ম্যাচ রিপোর্ট মূল্যায়ন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করছে।’

ব্যানারটি কোথা থেকে এসেছে, তা স্পষ্ট নয়। তবে ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড় বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার জরিমানার পরিমাণ সাধারণত প্রায় ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে।

বিশ্বকাপের ফাইনালে রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার ব্যানার প্রদর্শনের ঘটনায় ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের প্রবীণদের আবেগে আঘাত লাগতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘আমরা আর্জেন্টিনার জনগণকে হতাশ করতে পারতাম না।’

উল্লেখ্য, মার্টিনেজ গত চার বছর ধরে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন।

এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের ব্যবসামন্ত্রী পিটার কাইল ফিফার নিয়মের এই ‘গুরুতর লঙ্ঘনের’ তদন্তের আহ্বান জানান। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ হয়তো আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। দ্বীপবাসীদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং ফকল্যান্ডের প্রতি আমাদের প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হবে না।’

১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের এই ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চলে আর্জেন্টিনা সামরিক অভিযান চালিয়ে দখল নেয়। তবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার নৌবহর পাঠানোর পর স্বল্পস্থায়ী যুদ্ধে যুক্তরাজ্য আবার দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ফিরে পায়।

আটলান্টার ম্যাচের পর ব্যানার প্রদর্শনের ঘটনা ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ তদন্ত করার আহ্বান জানান কাইল। বিবিসিকে তিনি বলেন, ‘রাজনীতিকে ফুটবল থেকে আলাদা রাখা প্রয়োজন। আসলে বিশ্বকাপের অন্যতম মূল নীতি হলো—রাজনীতি ফুটবলের বাইরে থাকবে।’ তিনি আরও বলেন, ‘এখন বিষয়টি ফিফার হাতে। আমরা আশা করছি, ফিফা এ বিষয়ে তদন্ত করবে।’

উনিশ শতকে ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করেছিল। তবে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, দ্বীপগুলো তাদের ভূখণ্ডের অংশ।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খেলোয়াড়দের ব্যানার প্রদর্শনের ঘটনাকে ‘সম্পূর্ণ বৈধ’ বলে মন্তব্য করেছেন। তার মতে, এই বার্তা সব আর্জেন্টাইনের অনুভূতির প্রতিফলন। তবে তিনি বলেন, ফিফা দলটিকে জরিমানা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

বুয়েনস এইরেসের একটি রেডিও স্টেশনকে মিলেই বলেন, ‘খেলোয়াড়রা যা করেছে, তা বোঝা যায়। তারা আবেগের বশে এমন করেছে, মুহূর্তের তাড়নায় প্রতিক্রিয়া জানিয়েছে। আর এর ফলে সম্ভবত জরিমানা নিয়ে আলোচনা হবে।’

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়্যারুয়েল ইংলিশদের ‘দখলদার জলদস্যু’ বলে মন্তব্য করে উত্তেজনা আরও বাড়িয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ নাগরিক নিহত হন।

এস আই/

ShareTweet
Previous Post

সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা

Next Post

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

Related Posts

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা
প্রবাস খেলা

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বিজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’
প্রধান খবর ২

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বিজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

bdnews bangla
প্রবাস খেলা

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড স্পর্শের দোরগোড়ায় আর্জেন্টিনা

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা
প্রবাস খেলা

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন
নির্বাচিত খবর

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি
প্রবাস খেলা

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

Next Post
২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বাগদান সেরেছেন পূজা চেরি?

যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বাগদান সেরেছেন পূজা চেরি?

বাংলাদেশিসহ অবৈধ বিদেশিদের সুখবর দিলো ইতালি

বাংলাদেশিসহ অবৈধ বিদেশিদের সুখবর দিলো ইতালি

মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের ঠাঁই হবে না

মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের ঠাঁই হবে না

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

৪ মাসে হাম ও উপসর্গে ৭৮০ মৃত্যু

৪ মাসে হাম ও উপসর্গে ৭৮০ মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist