সোমবার, ২০ জুলাই, ২০২৬
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আলিয়ার ফিট থাকার কৌশল শিখবেন নাকি?

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ১৪ জুন, ৬:২৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন, প্রবাস বিনোদন
0 0
A A
bdnews bangla

আলিয়ার ফিট থাকার কৌশল শিখবেন নাকি?

Share on FacebookShare on Twitter

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা আলিয়া ভাট। অভিনয়েও তিনি সিদ্ধহস্ত। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন চারবার, জাতীয় পুরস্কারও একাধিকবার। শারীরিক ফিটনেসের দিক থেকেও যে কোনো নায়িকাকে চার গোল দিতে পারেন ৩১ বছর বয়সি এই অভিনেত্রী।

রণবীর কাপুরকে বিয়ে করে আলিয়া ইতোমধ্যে হয়েছেন এক মেয়ের মা। তবে তাকে দেখে তা বোঝার উপায় একদমই নেই। তিনি আগের মতোই সুপারফিট। এটা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, কোন মন্ত্রে এমন ফিট থাকেন তাদের প্রিয় তারকা।

আলিয়া ভাটের পুরনো কিছু ছবি দেখলেই বোঝা যায়, অভিনয়ে আসার আগে বেশ মোটা ছিলেন পরিচালক-প্রযোজক মহেশ ভাটের মেয়ে। তবে বলিউডে অভিষেক করার আগেই নিজেকে একেবারে ফিট বানিয়ে ফেলেন অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা ও যোগাসনের মন্ত্রেই এখনো বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী তিনি।

সিনেমার কাজে সারা বছরই ভিষণ ব্যস্ত থাকতে হয় আলিয়াকে। দুই বছর আবার বাচ্চাকেও সামলাতে হয়। এত কাজের মাঝেও নায়িকার চেহারায় নেই ক্লান্তির কোনো ছাপ। এ নিয়ে ভক্তমহলে চর্চার শেষ নেই। সম্প্রতি অভিনেত্রীর যোগ প্রশিক্ষক আনুশকা পারওয়ানি সেই রহস্য ফাঁস করলেন।

পারওয়ানি সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে যোগাসনে মত্ত আলিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে আলিয়াকে ‘বীরভদ্রাসন’ করতে দেখা গেছে। তবে কি এই একটিমাত্র যোগাসনেই লুকিয়ে রয়েছে আলিয়ার সৌন্দর্যের রহস্য?

কীভাবে করবেন বীরভদ্রাসন?

আসনটি করার জন্য প্রথমে দুই পা সোজা করে দাঁড়ান। কোমর থেকে ডান দিকে ঝুঁকুন। তারপর শ্বাস নিতে নিতে দুই হাত তুলুন মাথার উপর। একটি পায়ের হাঁটু ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে যান। পেছনের পা যতটা সম্ভব সোজা রেখে পেছনে টেনে নিয়ে যান। এভাবে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর আবার অন্যদিকে ঘুরে অন্য পায়ের উপর ভর দিয়ে একই ভাবে আসনটি করতে হবে।

এই আসনটি কেন করবেন?

সারাদিনের কর্মব্যস্ততার পর শারীরিক ক্লান্তি দূর করতে এই আসনটির জুড়ি মেলা ভার। পা ও পিঠের পেশি মজবুত হয়। দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করলে কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা হয়। সেই ব্যথা থেকে মুক্তি পেতে এই আসনটি করা যেতেই পারে। মানসিক ক্নান্তি দূর করতেও এই আসন দারুণ উপকারী।

তবে শুধু শরীরচর্চা নয়, খাওয়াদাওয়ায়ও যথেষ্ট সাবধানী আলিয়া। গরম পানিতে লেবু দিয়ে পান করে শুরু হয় তার সকাল। এরপর একটা রুটির সঙ্গে কয়েক পদের টাটকা সবুজ, হলুদ, লাল সবজি সেদ্ধ খান। অথবা খান সবজি দিয়ে বানানো স্যান্ডউইচ।

মাঝেমধ্যে সকালের নাশতায় অভিনেত্রী ইডলি খান। যা-ই খান না কেন, সঙ্গে একটা ডিম থাকেই। নাশতার সঙ্গে চিনি ছাড়া এক মগ লাল চা বা কফি। নাশতার কিছুক্ষণ পর এক বাটি ফল খান। বেশির ভাগ সময়েই সেটি হয় পাকা পেঁপে। এছাড়া দুপুর এবং রাতেও খুব হালকা খাবারই খেয়ে থাকেন আলিয়া।

এ এ/ 

ShareTweet
Previous Post

ব্রিটে‌নে বাংলা‌দে‌শি‌দের ঘ‌রে ঘ‌রে ঈদের আমেজ

Next Post

গাড়ি চালাতে গিয়ে ‘ঘুমিয়ে পড়লেন চালক’, দুর্ঘটনায় দুজন নিহত

Related Posts

যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বাগদান সেরেছেন পূজা চেরি?
প্রবাস বিনোদন

যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বাগদান সেরেছেন পূজা চেরি?

আলিয়া ভাটের ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া!
প্রবাস বিনোদন

আলিয়া ভাটের ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া!

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল?
প্রবাস বিনোদন

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল?

bdnews bangla
প্রবাস বিনোদন

আমির খানের বিয়ে অবৈধ বলে ফতোয়া জারি

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’
প্রবাস বিনোদন

‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
প্রবাস বিনোদন

তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

Next Post
গাড়ি চালাতে গিয়ে ‘ঘুমিয়ে পড়লেন চালক’, দুর্ঘটনায় দুজন নিহত

গাড়ি চালাতে গিয়ে ‘ঘুমিয়ে পড়লেন চালক’, দুর্ঘটনায় দুজন নিহত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

ইয়ামালের স্পেনের জয় চাইছে গাজার ফুটবল ভক্তরা!

ইয়ামালের স্পেনের জয় চাইছে গাজার ফুটবল ভক্তরা!

২৪ ঘণ্টায় নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

২৪ ঘণ্টায় নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist