রবিবার, ১৯ জুলাই, ২০২৬
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ইতিহাসে কতখানি ঘটে সত্যের প্রতিফলন?

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ১৮ নভেম্বর, ৩:৫৮ অপরাহ্ণ
বিভাগ - মতামত
0 0
A A
ইতিহাসে কতখানি ঘটে সত্যের প্রতিফলন?
Share on FacebookShare on Twitter

কী করিয়া ইতিহাস ও কাহিনি রচনা করা হয়, তাহা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাহিনি’ নাটকের ‘ভাষা ও ছন্দ’-এর মধ্যে দারুণভাবে প্রকাশ পাইয়াছে। উহার একটি অংশে দেবর্ষি নারদ বাল্মীকিকে রামের উপর মহাকাব্য লিখিতে বলিলেন। উত্তরে বাল্মীকি বলিলেন, তিনি রামের কীর্তিগান শুনিয়াছেন, কিন্তু সকল ঘটনা জানেন না। সুতরাং সত্য ইতিবৃত্ত তিনি কীভাবে লিখিবেন? সেই কারণে বাল্মীকি মনে করিতেছেন যে, সত্য হইতে তাহার বিচ্যুত হইবার ভয় রহিয়াছে। বাল্মীকির এই সরল উক্তি শুনিয়া দেবর্ষি নারদ একটি গূঢ় সত্য উচ্চারণ করিলেন। কবির ভাষায়- ‘নারদ কহিলা হাসি, ‘সেই সত্য যা রচিবে তুমি./ঘটে যা তা সব সত্য নহে।’ অর্থাৎ নারদ বুঝাইতে চাহিলেন-যাহা বাল্মীকি লিখিবেন, তাহাই হইবে সত্য। যাহা ঘটে, তাহা সত্য নহে।

কথাগুলি প্রতীকী। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই প্রতীকী অর্থেই বুঝাইয়া দেন-কী করিয়া ইতিহাস ও কাহিনি রচনা করা হয়। রবীন্দ্রনাথের মতো পৃথিবীর বিভিন্ন মনীষীর মনেও প্রশ্ন জাগে-ইতিহাস রচনার প্রকৃত রূপ কি সত্যের প্রতিফলন? এই প্রশ্নের উত্তর সহজ নহে, বরং বহু জটিল স্তরে নিহিত। প্রকৃত অর্থে, ইতিহাস যে সর্বদাই সত্যকে উপস্থাপন করে-এমন ধারণা গ্রহণ করা নিতান্তই ভ্রান্তমূলক। কারণ, ইতিহাস রচনা করে বিজয়ী পক্ষ, এবং সেই কারণেই যাহারা পরাজিত হয়, তাহাদের কাহিনি অধিকাংশ ক্ষেত্রেই হারাইয়া যায় বিজয়ীর মহিমার আড়ালে। যেই পক্ষ ইতিহাস লেখে, সেই পক্ষই ঘটনাবলির ব্যাখ্যা ও বর্ণনায় নিজেদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে। ফলে পরাজিতের কাহিনি, বেদনা এবং সংগ্রাম চাপা পড়ে। বিজয়ীর কাহিনি মহিমান্বিত হয়, আর সেই কাহিনিই প্রতিষ্ঠা পায় জনমানসে। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি যেমন তাহাদের দৃষ্টিভঙ্গিতে উপমহাদেশের ইতিহাস রচনা করিয়াছিল। ব্রিটিশ শাসনের সুফল ও সভ্যতার দানকে প্রধান করে উপস্থাপন করা হইয়াছে, অথচ তাহাদের শোষণ, অত্যাচার ও নিপীড়নের কাহিনি লুকাইয়া রাখা হইয়াছে। ব্রিটিশ শাসনের ইতিহাসে ‘সিপাহি বিদ্রোহ’ নামে অভিহিত করা হইয়াছে ভারতের স্বাধীনতাসংগ্রামের প্রথম প্রচেষ্টা।

প্রকৃতপক্ষে, ইহা ছিল ভারতের স্বাধীনতার জন্য এক বিরাট আন্দোলন, কিন্তু বিজয়ী ব্রিটিশ গোষ্ঠী তাহাকে ‘মিউটিনি’ বলিয়া ছোট করিয়া দেখাইয়াছে। এই জন্য জর্জ অরওয়েল বলিয়াছেন, ‘কোনো জাতিকে ধ্বংস করিবার সবচেয়ে কার্যকর উপায় হইল তাহাদের ইতিহাসকে অস্বীকার করা ও মুছিয়া ফেলা।’

বিজয়ীরা যখন ইতিহাসকে নিজেদের মতো করিয়া রচনা করেন, এবং তাহাদের স্বার্থে বিকৃত করেন এবং পরাজিতের সত্য কাহিনিগুলিকে নিশ্চিহ্ন করিয়া দেন-তখন ইতিহাসের এই বিকৃতরূপ পরবর্তী প্রজন্মের নিকট প্রকৃত সত্যকে ধোঁয়াশায় ঢাকিয়া রাখে। ফলে মানুষ সেই মিথ্যা ইতিহাসেই বিশ্বাস স্থাপন করে এবং প্রকৃত সত্য অনেক সময় চিরতরে হারাইয়া যায়। যেমন-মধ্যযুগে ক্রুসেডের বিবরণে দেখা যায়, খ্রিষ্টানদের বিজয় ও মহিমার কাহিনি প্রচারিত হইয়াছে, অথচ মুসলিমদের প্রতি নির্মম অত্যাচার ও নিপীড়নের কাহিনি লুকানো হইয়াছে। ইতিহাসের এই বিকৃত রূপই আজ আমাদের বিশ্বদর্শনকে প্রভাবিত করিয়া রাখিয়াছে। এই কারণে হেগেল বলিয়াছেন, ‘ইতিহাস হইতে আমরা যাহা শিখি, তাহা হইল-আমরা ইতিহাস হইতে কিছুই শিখি না।’

ইতিহাসের এই চক্রবদ্ধ বিকৃতি আমাদের প্রকৃত শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করে। আমরা যদি ইতিহাসের সত্যকে পুনর্মূল্যায়ন না করি, তবে সেই ভুলের পুনরাবৃত্তিই করিয়া যাই। ইতিহাসের ভুল ও মিথ্যাকে চ্যালেঞ্জ করিয়া সত্য উদ্‌ঘাটনের প্রচেষ্টা প্রতিটি সচেতন জাতির মধ্যে জাগরূক থাকা প্রয়োজন।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সমস্যা নেই: ড. ইউনূস

Next Post

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Related Posts

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!
মতামত

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম
দেশজুড়ে

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম

নেতা নির্বাচনে যেসব গুণ দেখতে বলেছেন নবীজি
ধর্ম

নেতা নির্বাচনে যেসব গুণ দেখতে বলেছেন নবীজি

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভূমিকা
মতামত

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভূমিকা

ট্রাম্পের অভিবাসন নীতিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?
মতামত

ট্রাম্পের অভিবাসন নীতিতে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?

জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি
মতামত

জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি

Next Post
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

হঠাৎ বন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা

bdnews bangla

আগস্টেই আসছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

bdnews bangla

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১ জন

bdnews bangla

বিশ্বকাপে অংশ না নিয়েও বিপুল পরিমাণ টাকা পাবে বাংলাদেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist