ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থন দিয়েছে চীন। মোজতবা খামেনির নিয়োগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি শুধুমাত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়। সোমবার (৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি ইরানি পক্ষের সংবিধানের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত।”
গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদানের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, বাহ্যিক কোনো প্রচেষ্টায় ইরানের সরকারের ব্যবস্থাকে পরিবর্তনের বিষয়টি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “রঙিন বিপ্লবের ষড়যন্ত্র বা সরকার পরিবর্তনের চেষ্টা কোনো জনগণীয় সমর্থন পাবে না।”
সূত্র: আল জাজিরা
এম এইচ/














Discussion about this post