যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করার প্রয়োজনীয়তা ও ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না; এই দুই বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
চীনে ট্রাম্পের তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, শি জিনপিং হরমুজ প্রণালিকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন এবং এই পথ ব্যবহারে কোনো ধরনের শুল্ক আরোপের চেষ্টারও সমালোচনা করেছেন।
একই সঙ্গে চীন ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহী বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট শি।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই একমত যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় ফিরতে রাজি করাবে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেবে। তবে ওয়াশিংটন ছাড়ার আগে তিনি তার অবস্থান থেকে কিছুটা নমনীয় হন।
সূত্র : আল জাজিরা
এস আই/














Discussion about this post