মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার ঘোষণা দেয় তবেই এই যুদ্ধ যথাযথভাবে ও দ্রুত শেষ হতে পারে। জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
টেক্সাসের লুবকে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, তিনি যখন চাইবেন তখনই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে থাকতে হবে। তেহরানের জবাব স্পষ্ট সমঝোতা চুক্তির শর্ত মানলেই কেবল বন্ধ হবে যুদ্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর সংকট নিরসনে বাইরের শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোন প্রয়োজন নেই। তিনি বলেন, আঞ্চলিক শক্তিদের সাথে নিয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধানে সক্ষম উপসাগরীয় অঞ্চলের দেশগুলো।
এদিকে মধ্যপ্রাচ্যের অন্যপ্রান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরব নেতৃত্বাধীন যৌথ জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তায়েফ এবং ইয়ানবু শহরের দিকে ধেয়ে আসা এসব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়। এর আগে রিয়াদ ও জেদ্দাতেও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে হুথিরা।
সূত্র: এএফপি, সৌদি প্রেস
এস আই/














Discussion about this post