বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ইরানকে আর হামলা না চালানোর শর্তে ৩০০ কোটি ডলার পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই দাবিটি তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে আমিরাত।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইরানের কোনো জব্দকৃত বা স্থগিত তহবিল মুক্ত, স্থানান্তর কিংবা এ ধরনের কোনো প্রক্রিয়া সহজতর করা হয়নি।Geographic Reference
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি নির্ভুল তথ্য প্রকাশের ক্ষেত্রে জোর দেয়ার আহ্বান জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে, শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার বিশেষভাবে অনুরোধ করেছে।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানায়, আরব আমিরাত মোট ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ইরানকে দিতে রাজি হয়েছে। ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি অর্থ ইতিমধ্যে দেয়া হয়েছে।
আরও কিছু সূত্র দাবি করেছে, পুরো প্যাকেজটি ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। একাধিক আঞ্চলিক সূত্র জানায়, এই আর্থিক সমঝোতা কার্যকর হয়েছে একটি শর্তের ভিত্তিতে-ইরান আমিরাতের ওপর হামলা বন্ধ করবে।
এই অগ্রগতি এমন সময় এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার চূড়ান্ত পর্যায় চলছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের তেল বিক্রি করা অর্থের কয়েক দশক বিলিয়ন ডলার ছাড়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এক শীর্ষ ইরানি কর্মকর্তাও দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড় করতে সম্মত হয়েছে, যদিও ট্রাম্প প্রশাসন আগে এ ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করেছিল।
তথ্যসূত্র: গালফ নিউজ
এম এইচ/














Discussion about this post