ধীরে ধীরে জানা যাচ্ছে, ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কী পরিমান ক্ষতি ও প্রাণহানি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মিসাইল হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানে। ওই হামলায় পাঁচজন ছাত্রী নিহত হয়।
তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এস আই/














Discussion about this post