লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবস্থানে দফায় দফায় হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির যোদ্ধারা মিসগাভ আম বসতিতে হামলা চালায়, কফর গিলাদি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ করে এবং জারিত ব্যারাকেও হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
হিজবুল্লাহর ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি বিমান হামলায় নাবাতিয়েহ আল-ফাওকা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে, দক্ষিণ লেবাননের আল-আব্বাসিয়েহ শহর এবং বিনতে জবেইল এলাকাতেও ইসরায়েলি বাহিনী হামলা চালায় বলে খবর পাওয়া গেছে।
সূত্র: আল-জাজিরা
এস আই/














Discussion about this post