সোমবার, ১৫ জুন, ২০২৬
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১৬ জুন, ৮:০৮ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস বিনোদন
0 0
A A
bdnews bangla

ঈদুল আজহা ২০২৪ এ মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক

Share on FacebookShare on Twitter

বিশেষ দিবসগুলোর মতো ঈদের মৌসুমে বাংলাদেশের নাট্যাঙ্গন তার সেরা আকর্ষণগুলো মেলে ধরে। স্বভাবতই এই আয়োজনে অভিজ্ঞতা পাওয়া যায় শ্রেষ্ঠ নাট্য নির্মাণ ও অভিনয়শৈলীর। এদিকে টিভি চ্যানেলগুলোর পাশাপাশি প্রডাকশন হাউসগুলোর ইউটিউব চ্যানেলগুলোও মেতে উঠে নির্মল বিনোদনের উৎসবে। আর তারই আগমনী বার্তায় নাট্যপ্রেমীদের উন্মাদনা বাড়তে থাকে প্রিয় তারকাদের দেখার জন্য। এছাড়া প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা ২০২৪ এ থাকছে দারুণ কিছু নাটক। চলুন, সেগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

এবারের কুরবানী ঈদে যে নাটকগুলো দর্শকপ্রিয়তা পাওয়ার অপেক্ষায় মাস্তান
ছোট পর্দার জনপ্রিয় তারকা মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টিকে নিয়ে রুবেল আনুশ নির্মাণ করেছেন ‘মাস্তান’। নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন আব্রাহাম তামিম। এখানে ‘মাস্তান’ মূলত একটি গরুর নাম। মূল গল্প হলো- এই গৃহপালিত প্রাণীকে নিয়ে হলেও এখানে আছে প্রেম ও বিরহ। মুশফিক-বৃষ্টি জুটির ছাড়াও নাটকের শ্রেষ্ঠাংশে রয়েছেন মনিরা মিঠু ও সমু চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

মাকড়সা
এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি হলেন সাবিলা নূর ও শ্যামল মাওলা। পরস্পরের প্রতি খুবই যত্নশীল এক দম্পতির গল্প দিয়েই ঘটে কাহিনির সূত্রপাত। কিন্তু অদ্ভূতভাবে একটি সুখবরের উপর ভিত্তি করে তাদের জীবন এক ভয়াবহ মোড় নেয়।

রেবেকা সুলতানা কেয়ার গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন উদীয়মান নাট্য নির্মাতা রাগিব রায়হান পিয়াল।

রাত বাকি
সাবিলা নূরের আরও একটি নাটক এবার ভক্তদের হৈচৈয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেটা হচ্ছে মুরসালিন শুভর ‘রাত বাকি’। এখানে সাবিলার বিপরীতে দেখা যাবে এইচবিও অরিজিনাল সিরিজ ‘ইনভিজিবল স্টোরিস’- খ্যাত অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপকে।

ভেতরে বাহিরে
স্বনামধন্য নাট্য নির্দেশক মিজানুর রহমান আরিয়ানের ত্রিভুজ প্রেমের গল্প ‘ভেতরে বাহিরে’। প্রধান চরিত্রে দেখা যাবে জোভান আহমেদ, তানজিম সাইয়ারা তটিনী ও জুনায়েদ বোগদাদী। নতুন হলেও খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তটিনী ও জুনায়েদ। তাই প্রতিষ্ঠিত অভিনেতা জোভানের সঙ্গে এই দুই উদীয়মান তারকার মিথস্ক্রিয়া দেখতে মুখিয়ে আছেন নাট্যপ্রেমীরা।

নূর
মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকের বিশেষত্ব হচ্ছে ম্যাক্স নামের একটি পোষা কুকুর। এই ম্যাক্সকে নিয়েই নাটকটির গল্প। পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার পাশাপাশি এখানে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতা। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। মুশফিকের প্রধান সহশিল্পী হিসেবে থাকছেন অর্চিতা স্পর্শিয়া। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

পোকা দিয়ে পোকা ধরা
অনেক দিন পর আবারও একসঙ্গে হচ্ছেন অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও চঞ্চল চৌধুরী। তবে লাভলু থাকছেন ক্যামেরার পেছনে নাটকটির পরিচালনায়।

‘পোকা দিয়ে পোকা ধরা’ নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল। আর্থিক বিনিয়োগ ও লাভের বিষয় নিয়ে গল্প লিখেছেন নাট্যকার মাসুম রেজা। নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন- ওয়াহিদা মল্লিক জলি, নায়েমা আলম মাহা, রহমত আলী ও তুষার খান।

সুঁতো
টেলিফিল্ম মাঙ্কি বিজনেসের (২০১৫) পর এই প্রথম নাটকের প্রধান চরিত্র হিসেবে জুটিবদ্ধ হলেন ইরেশ যাকের ও সাবিলা নূর। নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল রচিত নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম ও পার্থ।

ইচ্ছে পূরণ
হতদরিদ্র রতন ও জরির জীবন হঠাৎ একদিন আমূল পাল্টে যায়। জীবনের যাবতীয় চাওয়া-পাওয়া পূরণের এক বিরাট সুযোগ চলে আসে তাদের হাতের মুঠোয়। কিন্তু ক্রমশ বাড়তে থাকা লোভ-লালসায় তাদের এক সময়ের সাধাসিধা জীবন পরিণত হয় বিলাসবহুল নরকে। যা তারা কখনোই চায়নি। এমনি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মজুমদার সিমূল।

রতন ভূমিকায় আছেন তৌসিফ মাহবুব ও জরির চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আফজাল নামে একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান। তামান ইসলাম প্রযোজিত নাটকটি প্রচার হবে বাংলাভিশন টিভি চ্যানেল ও বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে।

মন খারাপের দিন
ধার-দেনার জীবনকে একদম তুড়িতে উড়িয়ে দেওয়া ছেলেটি আদ্যোপান্ত বদলে যায় একটি মেয়ের প্রেমে পড়ার পর। শুরুটা বেশ হাস্যরসে ভরপুর থাকলেও ক্রমশ গল্পটা এগিয়ে চলে গাম্ভীর্য ও বিরহের দিকে।

পাপ্পুরাজ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ শুভ। নাটকের মূল চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। নাটকটি উপভোগের জন্য চোখ রাখতে হবে আরটিভি ও আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।

সোনিয়া সিন্ড্রোম
ফারাহ সাঈদের গল্প নিয়ে রোমান্টিক এই নাটকের চিত্রনাট্য লিখেছেন অভিক চন্দ্র তালুকদার। পরিচালনায় ছিলেন জামাল মল্লিক ও শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান।

নাটকটি এবারের বাংলাভিশনের ঈদ আয়োজন হিসেবে এর টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

শেষাংশ
এবারের ঈদুল আজহার এই নাটকগুলো শুধু সর্বাধিক আলোচিতই নয়, এমনকি অন্যান্য নাটকগুলোর জনরাকেও প্রতিনিধিত্ব করছে। অধিকাংশগুলোই রোমান্টিক ও কমেডি ঘরানার হলেও ‘পোকা দিয়ে পোকা ধরা’ ও ‘ইচ্ছে পূরণে’ থাকবে যুগোপযোগী সামাজিক বার্তা। বর্তমান নাট্যাঙ্গনের দাপটে অভিনেত্রী সাবিলা নূরের ভক্তরা চোখ রাখবেন ‘মাকড়সা’, ‘রাত বাকি’, ও ‘সুঁতো’য়। বেশ কিছু নাটকের মধ্যে থেকে ‘মাস্তান’ ও ‘নূর’ মুগ্ধতা ছড়াবে মুশফিক আর ফারহান ভক্তদের মাঝে। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় জোভানের ‘ভেতরে বাহিরে’ হাজারও প্রত্যাশার ইন্ধন যোগাচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘মন খারাপের দিন’ ও ‘সোনিয়া সিন্ড্রোম’ও তাদের স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করছে রোমান্টিক নাটকের কাতারে।

এ এ/ 

ShareTweet
Previous Post

কোরবানির নিয়ম ও দোয়া

Next Post

জানুন জমজম কূপের ইতিহাস ও ফজিলত

Related Posts

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস
প্রবাস বিনোদন

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

bdnews bangla
প্রবাস বিনোদন

শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ
প্রবাস বিনোদন

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
প্রবাস বিনোদন

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

জোড়া সুখবর দিলেন শাকিব খান
প্রবাস বিনোদন

জোড়া সুখবর দিলেন শাকিব খান

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট
প্রবাস বিনোদন

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

Next Post
জানুন জমজম কূপের ইতিহাস ও ফজিলত

জানুন জমজম কূপের ইতিহাস ও ফজিলত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist