সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর…

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ১১:২২ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, বাংলাদেশ
0 0
A A
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর…
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য সেজে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন কৌশলে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার জানান, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের (৪৬) ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান (২২)। ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নারী সেনা সদস্য পরিচয়ে নারীসুলভ কণ্ঠে ফোনালাপ করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়।

এম. এন. মোর্শেদ জানান, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন কৌশলে শাহাদাতের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে ভুক্তভোগী ও তার মা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

তিনি জানান, এ ঘটনায় প্রথমে ভুক্তভোগীর মা আদালতে সিআর মামলা করেন। মামলাটি তদন্তের সময় পিবিআই ঢাকা জেলা প্রতারণার প্রাথমিক প্রমাণ পায়। পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলাটি পিবিআই ঢাকা জেলা স্বউদ্যোগে তদন্তের জন্য গ্রহণ করে।

পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে পাওয়া তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে ঘটনায় জড়িত তোফায়েল আলম টিটুর অবস্থান শনাক্ত করা হয়। গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ঢাকার দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

এম. এন. মোর্শেদ বলেন, ‘আসামি নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। শাহাদাতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে তার পরিচয় হয়। পরে ইমোতেও নারী কণ্ঠে শাহাদাতের সঙ্গে কথা বলতেন। শাহাদাতের মায়ের কাছে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেন তিনি।’

পিবিআই জানায়, গত ২১ সেপ্টেম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের অপরাধ তথ্য যাচাইয়ে গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন বলেও জানিয়েছে পিবিআই।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

 

এস আই/

ShareTweet
Previous Post

হরমুজে আরেকটি মার্কিন ডুবো ড্রোন আটক ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

Next Post

অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

Related Posts

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’
বাংলাদেশ

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!
বাংলাদেশ

টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

bdnews bangla
জাতীয়

চাঁদাবাজি নয় জমি নিয়ে বিরোধে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

bdnews bangla
বাংলাদেশ

‘গ্রেট জব; বিএনপি জোস কাজ করছে’, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর সালমান মুক্তাদির

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহ্‌দী আমিন
জাতীয়

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহ্‌দী আমিন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
bdnews bangla

অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে: হাসনাত আবদুল্লাহ

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে: হাসনাত আবদুল্লাহ

bdnews bangla

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

bdnews bangla

চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন বস

bdnews bangla

ছাত্রদের আন্দোলনের মুখে আরও এক দেশের সরকার পতন

bdnews bangla

অবশেষে রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, টানানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist