শুক্রবার, ১৯ জুন, ২০২৬
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু’, অধ্যক্ষকে জামায়াত কর্মী

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ১৫ জানুয়ারি, ৮:৪৭ অপরাহ্ণ
বিভাগ - দেশজুড়ে
0 0
A A
bdnews bangla

‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু’, অধ্যক্ষকে জামায়াত কর্মী

Share on FacebookShare on Twitter

কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে বহিরাগত কর্তৃক লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের সামনে কোটবাড়ি-কুমিল্লা সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে কলেজে প্রবেশ করতে চেষ্টা করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও জামায়াতের ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরী শাখার সহসভাপতি ইফতেখার আলম ভুঁইয়া এবং তার ভাই কাউসার আলম ভুঁইয়া। গেট খুলতে বিলম্ব হওয়ায় কলেজে ঢুকে তারা অধ্যক্ষকে শাসাতে থাকেন। বেশ কয়েকবার থাপ্পড় দিতে তেড়ে যান ইফতেখার ও কাউসার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইফতেখার আলম ভুঁইয়াকে বলতে শোনা যায়, ‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু, বের হ’। আকস্মিক ঘটনায় হকচকিত হয়ে যান অধ্যক্ষ ও উপস্থিত সবাই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্য শিক্ষকরা সে সময় অধ্যক্ষকে নিয়ে বের হয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে কুমিল্লার কোটবাড়িতে সিটি কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা অনেক শেয়ারহোল্ডারদের মধ্যে ইফতেখার আলম ভুঁইয়া অন্যতম। তিনি সে সময় কলেজটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ পদেও নিয়োগ পান। চার বছরের মাথায় পরিচালনা নিয়ে ঝামেলা লাগে। গুটিকয়েক পরিচালক নিয়ে কলেজ পরিচালনা করেছেন ইফতেখার। অর্থের যথাযথ হিসাব দিতে পারেননি বলে অন্য পরিচলকরা অভিযোগ করেন। এ নিয়ে অন্যান্য পরিচালকদের সঙ্গে ঝামেলা বাঁধে। একপর্যায়ে কলেজ প্রাঙ্গণে পরিচালক অ্যাডভোকেট আরিফুজ্জামানের সঙ্গে হাতাহাতি হয়। উভয়ে উভয়কে আহত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। অন্য পরিচালকরা থানায় বসে প্রাথমিক মীমাংসা শেষে তাদের ছাড়িয়ে আনেন।

পরবর্তী সময়ে অর্থের সুষ্ঠু হিসাব দিতে না পারায় অধ্যক্ষ পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালনা পর্ষদের সভায়।

একপর্যায়ে ইফতেখার তার শেয়ার তুলে নেবেন বলে জানান। মোট শেয়ার বাবদ ২৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা নিয়ে যান তিনি। যার চেক, ভাউচার, আপসনামা, চুক্তিপত্র রয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে।

অর্থ তছরুপের দায়ে ঘটনায় পরিচালক আরিফুজ্জামান, সেলিম রেজাসহ তিন জন বাদী হয়ে ইফতেখার আলম ভুঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে ইফতেখার আলম ও তার ভাই কলেজ দখলে নিতে দফায় দফায় কলেজে প্রবেশ করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে লাঞ্ছিত করেন।

এদিকে, অধ্যক্ষকে লাঞ্ছিত করার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। অধ্যক্ষকে লাঞ্ছিত ও অবৈধভাবে কলেজে প্রবেশ করে হট্টগোল করার প্রতিবাদে বুধবার সকালে কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘কলেজ প্রাঙ্গণে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করা খুবই দুঃখজনক। আমরা অনতিবিলম্বে এর বিচার চাই।’ অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন তারা।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান

Next Post

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

bdnews bangla
দেশজুড়ে

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামি আবিরের মৃত্যুদণ্ড

bdnews bangla
দেশজুড়ে

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

bdnews bangla
দেশজুড়ে

‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’—চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

bdnews bangla
দেশজুড়ে

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ কিশোরের বাড়িতে হামলা

bdnews bangla
দেশজুড়ে

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ-ভাঙচুর

Next Post
সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার সাকলায়েন: মুখ খুললেন পরীমনি

বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার সাকলায়েন: মুখ খুললেন পরীমনি

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist