মরক্কো থেকে স্থল ও জলপথে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় প্রায় ৪৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ার পর বৃহস্পতিবার হাজার হাজার মানুষকে সাঁতরে এই শহরে প্রবেশ করতে দেখা যায়।
স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সারারাত ধরেই এই অনুপ্রবেশ অব্যাহত ছিল। গত কয়েক দিনে এই বিপজ্জনক যাত্রায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
স্পেনের সুপ্রিম কোর্ট চলতি মাসেই এক রায়ে জানিয়েছে, সেউতা বা মেলিলা পৌঁছানোর চেষ্টা করার সময় সাগরে আটক অভিবাসনপ্রত্যাশীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। এই রায়ের পরই অভিবাসীদের এই ঢল নামে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেনের পক্ষ থেকে সেউতায় সেনা মোতায়েন করা হচ্ছে।
জিব্রাল্টার প্রণালীর পাশে অবস্থিত সেউতা ইউরোপে প্রবেশের একটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হওয়ায় দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীদের প্রধান লক্ষ্য হয়ে আসছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেউতার মোট জনসংখ্যা প্রায় ৮৩ হাজার ৬০০, যার ফলে মাত্র একদিনে প্রবেশ করা অভিবাসীদের এই সংখ্যা শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
সূত্র: বিবিসি
এস আই/














Discussion about this post