বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ

মেহেদী হাসান মেহেদী হাসান
রবিবার, ২৭ জুলাই, ৫:৪৭ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ গুণ

Share on FacebookShare on Twitter

মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। সেই সাথে ব্যয়ও বেড়েছে দলটির।

২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। এর বিপরীতে দলটির ব্যয় ছিল চার কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

আগের বছর অর্থাৎ ২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

রোববার ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলটির আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।

পরে সাংবাদিকদের এ-সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি জানান, গত বছর বিএনপির আয়ের তুলনায় ব্যয় কম হয়। ফলে অর্থ উদ্বৃত্ত ছিল। উদ্বৃত্ত অর্থের পরিমাণ ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। এই টাকা দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে।

মি. রিজভী বলেন, ২০২৪ সালে বিএনপির আয়ের খাতের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বইপুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ ইত্যাদি।

তিনি জানান, এই সময়ে দলটির ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার-লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিশিয়াল বিভিন্ন খরচ।

অবশ্য ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয়েছিল পাঁচ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে অনুযায়ী, আজ ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি।

সূত্রঃ বিবিসি বাংলা 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

চাঁদাবাজির মামলা: চার ছাত্রনেতার ৭ দিনের রিমান্ডে

Next Post

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, রাজনৈতিক দলগুলো একমত

Related Posts

আ.লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন
প্রবাস রাজনীতি

আ.লীগের সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, ফেসবুকে সর্ব মিত্র চাকমা
প্রবাস রাজনীতি

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, ফেসবুকে সর্ব মিত্র চাকমা

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
প্রধান খবর

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ
প্রবাস রাজনীতি

১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত
প্রবাস রাজনীতি

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী
নির্বাচিত খবর

অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী

Next Post
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, রাজনৈতিক দলগুলো একমত

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, রাজনৈতিক দলগুলো একমত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

খামেনির জানাজায় অংশ নিতে পারে দুই কোটি মানুষ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist