শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

এবার ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ৫:৩৫ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
এবার ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) সাবেক প্রধান ইয়াসির আরাফাতের স্মৃতিবিজড়িত গাজা উপত্যকার বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ওই বাড়িতেই বসবাস করতেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট আরাফাত।

ফিলিস্তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি ও ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

বৃহস্পতিবার ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতিফ আবু সাঈফ বলেন, ইসরাইলি অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা পিএলও’র প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যে বাড়িটি ধ্বংস করেছে ইসরাইল।

এ বাড়িতে আরাফাত ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন উল্লেখ করে তিনি জানান, সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি আমাদের জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে।

ধ্বংসপ্রাপ্ত বাড়িটি

আবু সাঈফ জোর দিয়ে বলেন, এই ধ্বংসযজ্ঞ দখলদার জায়নবাদী সেনাদের বর্বরতার নতুন প্রমাণ।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর চেয়ারম্যান হিসেবে আরাফাত ইসরাইলি দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। ১৯৫৮-১৯৬০ সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে ইসরাইলের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী থাকলেও পরে আরাফাত ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।

২০০২ সাল থেকে ২০০৪ সালের শেষভাগ পর্যন্ত আরাফাত ইসরাইলি সেনাবাহিনীর হাতে তার রামাল্লার দপ্তরে কার্যত গৃহবন্দী হয়ে থাকেন। ২০০৪ এর শেষদিকে আরাফাত অসুস্থ হয়ে পড়েন, এবং কোমায় চলে যান।

আরাফাতের অসুস্থতা ও মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি; কিন্তু চিকিৎসকদের মতে, তিনি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এবং সিরোসিসে ভুগছিলেন।

২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৫ বছর বয়সী ইয়াসির আরাফাত।

ধারণা করা হয়, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করছে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

হজে কড়াকড়ি, নিয়ম ভাঙলেই ১৫ লাখ টাকা জরিমানা

Related Posts

হুথি হামলা ঠেকাতে এবার মিত্রদের কাছে সহায়তা চাইছে সৌদি আরব!
মধ্যপ্রাচ্য

হুথি হামলা ঠেকাতে এবার মিত্রদের কাছে সহায়তা চাইছে সৌদি আরব!

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানে হামলা, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের
মধ্যপ্রাচ্য

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানে হামলা, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের

যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই: ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান
নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই: ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান
মধ্যপ্রাচ্য

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

ইরানের পাশে থাকার বার্তা চীনের: স্বার্থ রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি
মধ্যপ্রাচ্য

ইরানের পাশে থাকার বার্তা চীনের: স্বার্থ রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি

পবিত্র মক্কা নগরীসহ ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি সৌদি আরবের
মধ্যপ্রাচ্য

পবিত্র মক্কা নগরীসহ ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি সৌদি আরবের

Next Post
হজে কড়াকড়ি, নিয়ম ভাঙলেই ১৫ লাখ টাকা জরিমানা

হজে কড়াকড়ি, নিয়ম ভাঙলেই ১৫ লাখ টাকা জরিমানা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করেছে সরকার

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করেছে সরকার

শেখ হাসিনা কালকেই আসুক, আমরা রিসিভ করব: বিমানমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, আমরা রিসিভ করব: বিমানমন্ত্রী

তারেক রহমানের নয়াদিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

তারেক রহমানের নয়াদিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল

অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল

৪৫ সেকেন্ডের পর এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

৪৫ সেকেন্ডের পর এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist