শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

এমপি নেই তবুও ‘এমপি প্রকল্প’ ব্যয় বাড়ছে ৩৯%

মেহেদী হাসান মেহেদী হাসান
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ১০:২১ পূর্বাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২
0 0
A A
এমপি নেই তবুও ‘এমপি প্রকল্প’ ব্যয় বাড়ছে ৩৯%

এমপি নেই তবুও ‘এমপি প্রকল্প’ ব্যয় বাড়ছে ৩৯%

Share on FacebookShare on Twitter

গত আওয়ামী লীগ আমলে সংসদ সদস্যদের (এমপি) নিজ এলাকায় উন্নয়নকাজের জন্য ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এটি এমপি প্রকল্প নামেই পরিচিত। এখন সংসদ সদস্য বা এমপি নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

প্রকল্পের আগের বকেয়া গত অর্থবছরে আগাম দিয়ে দেওয়া হয়। অথচ শেষ হতে যাওয়া এমপি প্রকল্পে নতুন করে ব্যয় ৩৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দেশে বর্তমানে কোনো এমপি না থাকলেও হঠাৎ এত ব্যয় বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল ২০২২ সালে।

ওই বছরের জুলাই থেকে মেয়াদ শুরু হয়েছিল। এক হাজার ৮২ কোটি টাকা ব্যয় ধরা হয় এটির। এখন ৪১৮ কোটি টাকা বাড়িয়ে ব্যয় এক হাজার ৫০০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় ৩৮.৬৪ শতাংশ বেশি।

জানা গেছে, প্রকল্পটি নেওয়া হয়েছিল মূলত সংসদ সদস্যদের মাধ্যমে স্থানীয় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। এমপিরা নিজেদের মতো স্থানীয় নেতাদের মাধ্যমে উন্নয়ন করেছেন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল—যেসব খাতের কাজ শেষ হওয়ার পথে রয়েছে তা দ্রুত শেষ করতে হবে, যেসব কাজের দরপত্র হয়নি, সেসব কাজ বাতিল করে দ্রুত প্রকল্প শেষ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করে উল্টো ব্যয় ও সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন প্রস্তাবে মেয়াদ আরো এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার কথা বলা হয়েছে।

সম্প্রতি প্রকল্পটি নিয়ে আইএমডির পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রকল্পের কাজ শুরুর দিকে বরাদ্দ বেশি হলেও পরে বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় অগ্রগতি কম হয়েছে। গত জুন পর্যন্ত খরচ হয়েছে ৭০০ কোটি টাকা। অথচ আগামী দেড় বছরে ৮০০ কোটি টাকা খরচের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটির চলমান কাজ করে শেষ করার সিদ্ধান্ত ছিল। তাহলে প্রকল্পটি ৭০০ কোটিতেই শেষ হয়ে যেত। অথচ হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন করে আরো ব্যয় বাড়ানো হচ্ছে। বাস্তবে প্রকল্পটির ব্যয় বাড়ছে ৮০০ কোটি টাকা। বন্ধ হতে যাওয়া একটি প্রকল্পে কেন এত ব্যয় বাড়ানো হচ্ছে সেটি এখন বড় প্রশ্ন? প্রকল্পের সাবেক পরিচালক নাজমুল করিম বলেছেন, স্থানীয় চাহিদা অনুযায়ী সরকার চেয়েছে তাই প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রকল্পটির কাজ ৬৪ শতাংশ শেষ হওয়ার পর বিভিন্ন কারণ দেখিয়ে প্রকল্পের কিছু খাতের ব্যয় ও পরিমাণ বাড়ানো কিংবা কিছু খাতে কমানো, কিছু প্যাকেজ বাতিল বা সংযোজনের প্রয়োজনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। মাঝপথে এসে প্রকল্পের ব্যয় ৩৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়ার কারণ হিসেবে এলজিইডি বলছে, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংস্থান অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ যথাযথভাবে না পাওয়ায় প্রকল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি সাধন হয়নি। এ জন্য প্রকল্পের বাস্তবায়নকাল এক বছর বাড়ানো প্রয়োজন।

পর্যালোচনা করে দেখা যায়, নতুন সংশোধনী প্রস্তাবে সবচেয়ে বেশি বরাদ্দ রাখার কথা বলা হয়েছে চট্টগ্রাম জেলায়, সবচেয়ে কম বরাদ্দ রাখার কথা মেহেরপুরে। চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৫১ কোটি ৫০ লাখ এবং মেহেরপুর জেলায় সর্বনিম্ন পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

এর আগে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগের সাবেক সদস্য ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেছিলেন, এই প্রকল্পের আওতায় আর কোনো স্কিম অনুমোদন করা হবে না।

সূত্রঃ কালের কণ্ঠ 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

সরকারের নিরপেক্ষতা নিয়ে ‘নিশ্চিন্ত থাকতে’ বললেন প্রধান উপদেষ্টা

Next Post

মেয়ের আকিকা অনুষ্ঠানে, ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

Related Posts

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা
জাতীয়

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

উদার গণতন্ত্রের কারণেই জামায়াত নয়, বিএনপিকেই বেছে নিয়েছে জনগণ: মির্জা ফখরুল
প্রধান খবর ২

উদার গণতন্ত্রের কারণেই জামায়াত নয়, বিএনপিকেই বেছে নিয়েছে জনগণ: মির্জা ফখরুল

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
আবহাওয়া

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে
জাতীয়

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ
প্রধান খবর ২

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

Next Post
মেয়ের আকিকা অনুষ্ঠানে, ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

মেয়ের আকিকা অনুষ্ঠানে, ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

বিয়ের পর অভিনয় ছাড়লেন অভিনেত্রী সায়মা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist