ওমরাহ’র ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে এই নতুন নিয়ম ঘোষণা করে। পরিবর্তনটি বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতিকে প্রবাহিত করতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার অংশ।
জারি করা নতুন নিয়ম অনুসারে, এখন থেকে ওমরাহ ভিসা ইস্যু করার তারিখ থেকে তিন মাস স্থায়ী হবে। সামাজিক যোগাযগ মাধ্যম এক্সে বিভিন্ন প্রশ্নের জবাবে এই ঘোষণাটি করা হয়। আগের নিয়মে সৌদি আরবে ভিসাধারীর প্রবেশের সময় তিন মাসের মেয়াদ শুরু হতো। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, পরিবর্তনের লক্ষ্য হজ মৌসুমের আগে এবং হজ চলাকালীন তীর্থযাত্রীদের আগমন ও কার্যক্রম আরো ভালভাবে পরিচালনা করা।
১৫ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ। আগে ওমরাহ’র ভিসার মেয়াদ থাকত আরবি চান্দ্র বর্ষপঞ্জির একাদশ মাস জিলক্বদের ২৯ তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হয়েছে ১৪ দিন।
হজ ও ওমরাহর মধ্যে বড় পার্থক্য রয়েছে। হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমি নারী-পুরুষের জন্য হজ পালন বাধ্যতামূলক। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে হজ পালন করা হয়। অন্যদিকে, ওমরাহ হলো একটি ঐচ্ছিক বিষয়। বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। ওমরাহ করতে গিয়েও পবিত্র কাবা শরিফসহ অন্যান্য ঐতিহাসিক অবকাঠামো দেখার সুযোগ পান মুসল্লিরা।
এ এস/














Discussion about this post